Home / উদ্যোগ / ডোমারে চলছে আবৃত্তি কর্মশালা
abritti+mbd-2

ডোমারে চলছে আবৃত্তি কর্মশালা

মাস্টারি বিডি ডটকম
নীলফামারী । ০৩ অক্টোবর ২০১৭ । ১৮ আশ্বিন ১৪২৪

নীলফামারী জেলার ডোমার উপজেলায় ৬ দিনের আবৃত্তি অনুশীলন কর্মশালা চলছে।
নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি ও নীলকণ্ঠ আবৃত্তি পরিষদের সহয়োগিতায় ডোমার নাট্য সমিতি মঞ্চে ওই কর্মশালার আয়োজন করে ডোমার উপজেলা শিল্পী সমিতি। রোববার বিকেলে কর্মশালাটির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম।
এসময় উপজেলা শিল্পী সমিতির সভাপতি জাবেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি-সাহিত্যিক ও সাংবাদিক সালেম সুলেরী, নীলকণ্ঠ আবৃত্তি পরিষদের সভাপতি আব্দুল বারী, ডোমার পৌরসভার প্যানেল মেয়র এনায়েত হোসেন, ডোমার নাট্য সমিতির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ পৌর কমা-ের সহসভাপতি মুক্তিযোদ্ধা সহিদার রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা ফিরোজ প্রধান, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

উপজেলা শিল্পী সমিতির সভাপতি জাবেদুল ইসলাম জানান, তরুণ প্রজম্মের আবৃত্তি বিষয়ে দক্ষতা বাড়াতে ওই কর্মশালার আয়োজন করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষক্ষার্থীর অংশগ্রহণে কর্মশালাটি সমাপ্ত হবে আগামী ৬ অক্টোবর বিকেলে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 13

মোবাইল ফোনের ব্যবহার কমেছে

ঢাকা, বুধবার ২৭ আগস্ট ২০২৫ মাসস দেশে প্রযুক্তির ব্যবহার পরিসংখ্যান অনুযায়ী প্রতি মাসেই বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরের শেষ …

Leave a Reply

Your email address will not be published.