Home / উদ্যোগ / জয়পুরহাটে মৎস্য উন্নয়নে ৬ কোটি টাকার পাঁচ প্রকল্প বাস্তবায়ন
joypurhat+mbd

জয়পুরহাটে মৎস্য উন্নয়নে ৬ কোটি টাকার পাঁচ প্রকল্প বাস্তবায়ন

মাস্টারি বিডি ডটকম ।
জয়পুরহাট । ০৯ মার্চ ২০১৮ । ২৫ ফাল্গুন ১৪২৪

জয়পুরহাট জেলার মৎস্য সম্পদের উন্নয়নে জেলা মৎস্য বিভাগ ৫ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে।

fish+joypurhat+mbd-mbd

জেলা মৎস্য বিভাগ সূত্র সংবাদমাধ্যমকে জানায়, বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১৭ লাখ টাকা ব্যয়ে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প, ৯৪ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র্য বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্প, ৯৯ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প, ৩ কোটি ৩২ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে মৎস্যবীজ ও পোণা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নয়ন প্রকল্প ও মৎস্যখাতে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ প্রকল্পখাতে ৩৫ লাখ ৯৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে। খবর বাসস-এর।fish+joypurhat+mbd-mbd-3

সূত্র জানায়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বিগত নয় বছরে জেলায় মৎস্য খাতের উন্নয়নে ওই সব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল মিয়া বলেন, মৎস্যজীবীদের উন্নয়নের কথা চিন্তা করে বর্তমান সরকার পরিচয়পত্র প্রদানসহ জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

611261

ভবিষ্যতে যেন কেউ দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে

৬ নভেম্বর ২০২৬ মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব …

Leave a Reply

Your email address will not be published.