Home / জাতীয় / জাতীয় প্রেসক্লাব নির্বাচন : ভোটগ্রহণ চলছে
presselectionmbd-2

জাতীয় প্রেসক্লাব নির্বাচন : ভোটগ্রহণ চলছে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৩১ ডিসেম্বর ২০১৬ । ১৭ পৌষ ১৪২৩

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে  জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি ২০১৭-১৮ সালের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

আজ শনিবার সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়।  ভোটগ্রহণ বিরামহীনভাবে চলবে বিকেল ৫ টা পর্যন্ত।

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য নির্বাচনে এবার ৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিকরা একটি প্যানেল দিলেও দুটি প্যানেল দিয়েছেন বিএনপি সমর্থিত সাংবাদিকরা। রয়েছেন স্বতন্ত্র প্রার্থীও। তবে বিএনপির দুটি প্যানেল পূর্ণ কমিটির প্রার্থী তালিকা দেয়নি।

ইতোমধ্যে নির্বাচন কমিটি প্রার্থীদের চূড়ান্ত তালিকা নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়েছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে মুহম্মদ শফিকুর রহমান এবং ফরিদা ইয়াসমিন প্যানেলে সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইফুল আলম এবং আজিজুল ইসলাম ভূঁইয়া। যুগ্ম সম্পাদক পদে মো. আশরাফ আলী ও শাহেদ চৌধুরী। কোষাধ্যক্ষ পদে কার্তিক চ্যার্টাজি।

সদস্য প্রার্থী- এনায়েত হোসেন খান, কাজী রফিক, কুদ্দুস আফ্রাদ, কল্যাণ সাহা, মোল্লা জালাল, রেজোয়ানুল হক রাজা, শামসুদ্দিন আহমেদ চারু, শ্যামল দত্ত, শাহনাজ বেগম ও হাসান আরেফিন।

বিএনপিপন্থি ২টি প্যানেল সভাপতি (১টি) পদে ২ প্রার্থী হলেন- খোন্দকার মনিরুল আলম এবং এম এ আজিজ। সিনিয়র সহ সভাপতি (১টি) পদে নূরুল আমিন রোকন ও মুহম্মদ রুহুল কুদ্দুস। সহ-সভাপতি (১টি) পদে আমিরুল ইসলাম কাগজী, সদরুল হাসান, নাজমুল আহসান এবং মো. মোকাররম হোসেন। সাধারণ সম্পাদক প্রার্থী কামরুল ইসলাম চৌধুরী এবং কাদের গণি চৌধুরী।

যুগ্ম সম্পাদক (২টি) পদে আবদুল গাফফার মাহমুদ, ইলিয়াস খান এবং জহিরুল হক রানা, কোষাধ্যক্ষ কাজী রওনাক হোসেন এবং সরদার ফরিদ আহমদ।

স্বতন্ত্র ও বিএনপি সমর্থিত ১০টি সদস্য প্রার্থী হলেন, মাঈনুল আলম, আমানুল্লাহ কবীর, গোলাম মহিউদ্দিন খান, মাহমুদা চৌধুরী, মাহমুদ হাসান, শামসুল হক দুররানী, মো. সানাউল হক, বদিউল আলম, বখতিয়ার রাণা, খায়রুল আলম বকুল, গালীব হাসান, নুরুল হাসান খান, নূরুল ইসলাম খোকন, এইচ এম জালাল আহমেদ, আবুল কালাম আজাদ, নির্মল চক্রবর্তী, আবদুল বাসেত মিয়া, মোহাম্মদ মোমিন হোসেন, আবদুস সালাম হাওলাদার বাচ্চু, হাসান হাফিজ এবং এইচ. এম. জালাল আহমেদ।

প্রসঙ্গত, প্রেসক্লাবে এবারই প্রথম ইলেকট্রনিক পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.