Home / উৎসব ও সংস্কৃতি / ছবির মেলা প্রাণের মেলা…
DU+art+exibition+mbd

ছবির মেলা প্রাণের মেলা…

মাস্টারি বিডি । বাঁধন খান
সংস্কৃতি ডেস্ক । ১১ নভেম্বর ২০১৮ । ২৭ কার্তিক ১৪২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী বার্ষিক চিত্রকলা প্রদর্শনী-২০১৮ উদ্বোধন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ অনুষদের জয়নুল গ্যালারীতে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, অধ্যাপক রফিকুন নবী এবং শিল্পাচার্য পুত্র প্রকৌশলী মইনুল আবেদিন।
এ সময় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রদর্শনীর আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুল হক।
প্রদর্শনী উপলক্ষে শিল্পকর্মের স্বীকৃতিস্বরূপ তেল রং, জল রং, পেন্সিল এবং নিরীক্ষাধর্মী বিভাগে নয়জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিমূর্ত এই শিল্পকর্মগুলো সৃজনশীল ও ধর্মনিরপেক্ষ। এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের শিল্পভাবনা ও শিল্পদক্ষতার পরিচয় ফুটে ওঠে। তাছাড়া প্রদর্শনী হলে শিল্পীদের নিজস্ব শিল্প শৈলীর প্রকাশ ঘটে।
প্রদর্শনীতে ৬০জন শিক্ষার্থীর ৭২টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2 9 2026 12

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ । মাসস জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর …

Leave a Reply

Your email address will not be published.