Home / ফটো গ্যালারি / ‘লিডার’ আসিতেছে মহাসমারোহে…
leader+coming+mbd-ok

‘লিডার’ আসিতেছে মহাসমারোহে…

leader+coming+mbd-5

মাস্টারি বিডি । আবু হাসান
বিনোদন ডেস্ক । ১১ নভেম্বর ২০১৮ । ২৭ কার্তিক ১৪২৫

দেশ জুড়ে বইছে এখন নির্বাচনের হাওয়া। আর এরই মধ্যে ১৬ নভেম্বর দেশের সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘লিডার’!

নির্মাতা দিলশাদুল হক শিমুল দেশের সিনে দর্শকদের উদ্দেশ্যে বললেন, ‘প্রস্তুত হোন’।

leader+coming+mbd-3

শিমুল বলেন, সিনেপর্দায় মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ছবি ‘লিডার’।
শনিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে মুক্তি প্রতীক্ষিত ছবিটি নিয়ে এমনটাই বললেন শিমুল।

২০১৫ সালে প্রথম ‘লিডার’ ছবির পোস্টার প্রকাশ ও একটি গান ইউটিউবে দিয়ে হইচই ফেলে দেন শিমুল। তখনই সবাই আন্দাজ করেন, পুরোপুরি রাজনৈতিক একটি ছবি নিয়ে আসছে। ২০১৬ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত ছবিটি মুক্তি দিতে পারেননি নির্মাতা। তবে দর্শকের অপেক্ষার অবসান হচ্ছে এইবার। নির্মাতা বললেন, আসছে ১৬ নভেম্বর ‘লিডার’ মুক্তি পাচ্ছে এটা ফাইনাল। আমরা সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহেই ছবিটি নিয়ে আসছি।

leader+coming+mbd-2

‘লিডার’ ছবিতে গল্পই কেন্দ্রীয় চরিত্র এমনটা জানিয়ে নির্মাতা বলেন, একটি রাজনৈতিক উত্তেজনাপূর্ণ চলচ্চিত্র ‘লিডার’। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অনন্য কাহিনীনির্ভর চলচ্চিত্র এটি। যে ছবির গল্পটাই কেন্দ্রীয় চরিত্র।

leader+coming+mbd-4

ছবিতে নেত্রীর ভূমিকায় দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, ওমর সানি, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান প্রমুখ।

leader+coming+mbd

প্রসঙ্গত, ‘মাটির ময়না’ খ্যাত নির্মাতা তারেক মাসুদকে নিয়ে ‘সুলতান’ নামের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করে আলোচনায় আসেন দিলশাদুল হক শিমুল।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.