Home / উদ্যোগ / আলোর দিশা
Nilphamari+Lebrery+mbd

আলোর দিশা

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
জাতীয় ডেস্ক । ১১ নভেম্বর ২০১৮ । ২৭ কার্তিক ১৪২৫

নীলফামারীতে আলো ছড়াচ্ছে সেতু বন্ধন পাঠাগার। জেলার সৈয়পুর উপজেলার খালিশা বেলপুকুর গ্রামে গড়েওঠা পাঠাগারটিতে নিয়মিত পাঠকের সংখ্যা শতাধিক। প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের আগ্রহ বেড়েছে বই পড়ার প্রতি।
পাখি ও প্রকৃতি সুরক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের উদ্যোগে গড়ে উঠেছে ওই পাঠাগারটি। পাঠাগারকে ঘিরে এখন বই পড়ার আনন্দে মেতেছে খালিশা বেলপুকুর স্কুল অ্যা- কলেজের শিক্ষার্থীরা। তিন শতক জমির উপর টিনের ছাউনির এ পাঠাগারে শোভা পেয়েছে ছয় শতাধিক বই। সাহিত্য, বিজ্ঞানসহ ধর্মীয় এসব বই সংগ্রহ করেছে সেতুবন্ধনের সদস্যরা। এসব বই সংগ্রহে সহযোগিতা করেছেন দেশের স্বনামধন্য সাহিত্যক, লেখক, কবি ও সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা।

পাঠাগারে রয়েছে নিয়মিত পত্রিকা পড়ার ব্যবস্থা। প্রতিদিন জাতীয়-স্থানীয় একাধিক পত্রিকা পড়ে গ্রামাঞ্চলের শিক্ষার্থী ও পাঠকরা খুব সহজেই দেশ বিদেশের খবরাখবর জানছেন। এছাড়াও সেতুবন্ধন পাঠাগারে নিয়মিত কবিতা চর্চা, সাহিত্য সভা ও মাসিক গল্প লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। আর এসব প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের সদস্যদের প্রচেষ্টায় এলাকাবাসীসহ বিভিন্ন মহলের সহযোগিতায় দিনে দিনে সেতুবন্ধন পাঠাগার যেন আলোই ছড়াচ্ছে। বর্তমানে পাঠাগারটি সরকারি নিবন্ধনও হয়েছে।

উল্লেখ্য, জেলার সৈয়দপুর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ২০১৩ সাল থেকে পাখি ও প্রকৃতি সুরক্ষায় কাজ করছে। ২০১৭ সাল থেকে সংগঠনটি এলাকায় নিরক্ষমুক্ত পাঠশালা পরিচালনার পাশাপাশি ওই পাঠাগার পরিচালনা করে আসছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.