Home / উন্নয়ন / চিকিৎসা সেবার উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে : শাজাহান খান
shajahankhanministermbd

চিকিৎসা সেবার উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে : শাজাহান খান

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৪ ডিসেম্বর ২০১৬ । ১০ পৌষ ১৪২৩

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সেবার মান উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্যসেবা দরিদ্র মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

মন্ত্রী বলেন, চিকিৎসাসেবার অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশে আরো মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পদক্ষেপ নেয়া হয়েছে। সংবাদ বাসস-এর।

নৌপরিবহন মন্ত্রী শনিবার ঢাকায় কৃষিবিদ ইন্সটিটিউটে এক আলোচনা সভায় এ কথা বলেন।

কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ঠোঁট ও তালু কাটা শিশুদের সফল অস্ত্রোপচার উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্রভিত্তিক স্মাইল ট্রেন (হাসির ট্রেন), কেয়ার মেডিকেল হাসপাতাল ও চাইল্ড হেলথ্ এ্যাত্তয়ারনেস ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।

কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ডাঃ পারভিন ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সচিব সুহরাব হোসাইন, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, শিশু বিশেষজ্ঞ মোঃ জাকির হোসাইন খান, প্রফেসর ডা. বিজয় কৃষ্ণ দাস ও স্মাইল ট্রেনের কান্ট্রি ডিরেক্টর মোস্তাফিজুর রহমান।

মন্ত্রী বলেন, হাসি মানুষকে উৎফুল্ল করে তোলে, হাসিমাখা সুন্দর মুখ মানুষের জীবন পাল্টে দেয়। মুখমন্ডলে ঠোঁট ও তালু কাটা থাকলে খারাপ দেখা যায়, মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে।

তিনি বলেন, ঠোঁট ও তালু কাটা রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কেয়ার হাসপাতালের একটি জনহিতকর ও কল্যাণমূলক ব্যবস্থা, যা সত্যিই প্রশংসার যোগ্য।

অনুষ্ঠানে ঠোঁট ও তালু কাটা রোগী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কুসংস্কার রোধে ‘স্মাইল বিয়ন্ড দ্যা স্কাই’ নামক একটি ডকুমেন্ট প্রদর্শিত হয়।

কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ঠোঁট ও তালু কাটা শিশুদের সফল অস্ত্রোপচার উদযাপন উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীটি কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফার্মগেটস্থ কৃষিবিদ ইন্সটিটিউটে এসে শেষ হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.