Home / অপরাধ / পূর্ব আশকোণায় জঙ্গিবিরোধী অভিযানে নিহত ২ আহত ১ জীবিত উদ্ধার ৪ : স্বরাষ্ট্রমন্ত্রী
asaduzzamankhankamalmbd

পূর্ব আশকোণায় জঙ্গিবিরোধী অভিযানে নিহত ২ আহত ১ জীবিত উদ্ধার ৪ : স্বরাষ্ট্রমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৪ ডিসেম্বর ২০১৬ । ১০ পৌষ ১৪২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর আশকোনার পূর্বপাড়ার একটি বাড়িতে অভিযানে মহিলাসহ ২ জঙ্গি সদস্য নিহত এবং ২ শিশুকন্যাসহ ৪ জন আত্মসমর্পণ করেছেন।

মন্ত্রী জানান, এই ঘটনায় আরো এক শিশু আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার বিকেল পৌনে ৪ টার দিকে রাজধানীর আশকোনার পূর্বপাড়ায় জঙ্গি আস্তানা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। সংবাদ বাসস-এর।

অভিযান শেষ হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আত্মঘাতী গ্রেনেড বিস্ফোরণে এক মহিলা জঙ্গি সদস্য ও ১৪ বছরের এক কিশোর ঘটনাস্থলে নিহত হয়।

তিনি জানান, অভিযানের এক পর্যায়ে গ্রেনেড বিস্ফোরণে আরো এক শিশু গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আসাদুজ্জামান খান কামাল বলেন, অভিযানের শুরুতে পুলিশের আহবানে সাড়া দিয়ে দুই শিশু কন্যাসহ ৪জন আত্মসর্মপণ করে। তাদেরকে গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়েছে।

আত্মসমর্পণ করা দুই নারীর মধ্যে একজন রুপনগরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত জঙ্গি জাহিদের স্ত্রী ।

তিনি বলেন, অভিযান শেষে ভবনটির নিয়ন্ত্রণ নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে ঢাকা মহানগর পুলিশ, সোয়াট টিম ও পুলিশের বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা জঙ্গি আস্তানাটি ঘিরে রাখে। দুপুর ১২ টার দিকে ভবনটিকে ঘিরে থাকা কাউন্টার টেররিজম ইউনিটের সোয়াট ও ডিএমপি বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা ভবনটি নিয়ন্ত্রণ নেয়ার জন্য চূড়ান্ত অভিযান শুরু করে। ওই সময় ভবনের ভেতরে থাকা একজন মহিলা জঙ্গি সদস্য হাত উঁচু করে বের হয়ে আসতে থাকে। একপর্যায়ে সে দরজার পাশে গিয়ে তার কোমরে থাকা সুইসাইডাল ভেস্ট এর বিস্ফোরণ ঘটালে সে মারা যায় । এ সময় পাশে থাকা সাবিনা(৪) নামে এক শিশু আহত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ শিশুটিকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়।
আসাদুজ্জামান কামাল বলেন, এছাড়া ভবনটির ভিতরে থাকা আরেক জঙ্গি ঘরের ভেতরে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় । কিছুক্ষন পর ঘরের ভেতর প্রবেশ করে পুলিশ তার রক্তাক্ত লাশ দেখতে পায়। ধারণা করা হচ্ছে সে আজিমপুরে জঙ্গি বিরোধী অভিযানে নিহত জঙ্গি তানভীর কাদেরির ছেলে।

তিনি বলেন, যাতে কোনধরনের রক্তপাত না হয়, সেজন্য অভিযানের শুরুতে জঙ্গিদের আত্মসমর্পণের হ্যান্ড মাইকে আহবান জানানো হয়। পুলিশের আহবানে সাড়া দিয়ে ৪জন আত্মসমর্পণ করলেও গ্রেনেড নিক্ষেপ করতে গিয়ে জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলে আসিফ কাদেরী আদর এবং জঙ্গি সুমনের স্ত্রী নিহত হয়।

তিনি আরো বলেন, ঘটনাস্থলে অসংখ্য গ্রেনেড বিস্ফোরকদ্রব্য পড়ে থাকতে দেখা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বোম্ব ডিসপোজাল ও সিআইডি’র ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল সূর্যভিলায় গিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও আলামত সংগ্রহ করেন।

তিনি জানান, উদ্ধারকৃত বিস্ফোরকদ্রব্য, অস্ত্র ও গ্রেনেডের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.