Home / উদ্যোগ / গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান
gopalgong+tree+plantation+mbd-2

গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান

মাস্টারি বিডি ডটকম
গোপালগঞ্জ । ১৮ জুলাই ২০১৭ । ০৩ শ্রাবণ ১৪২৪

গোপালগঞ্জ জেলায় একদিনে একসাথে এক লাখ গাছের চারা রোপণ এবং শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বনজ ও ফলদ বৃক্ষ মেলা। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ বৃক্ষ মেলা শুরু হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়। পরে শহরের হাইওয়ে সংযোগ সড়কে সারা জেলায় লক্ষাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

gopalgong+tree+plantation+mbdবেলা সাড়ে ১১ টায় পৌর পার্ক চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিখি ছিলেন প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। গোপালগঞ্জ কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলি খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলি ও ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ এনামুল হক ভূঁইয়া বক্তব্য রাখেন।

পৌর পার্কে অনুষ্ঠিত বৃক্ষ মেলায় ২০টি স্টল বসেছে। এসব স্টলে বিভিন্ন ধরনের বনজ ও ফলদ বৃক্ষের চারা প্রদর্শন করা হচ্ছে। এ মেলার অংশ হিসাবে প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন কর্তৃপক্ষ। মুকসুদপুর, কাশিয়ানি কোটালীপাড়া, টুঙ্গিপাড়ায় অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

18 7 25 2

তিস্তার বুকে জেগেওঠা চরে সোনালি আঁশের চাষ

ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫ মাসস তিস্তার বুকে জেগে ওঠা চরে করা হয়েছে পাট চাষ। সেই …

Leave a Reply

Your email address will not be published.