Home / আরও / হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে কী করবেন?
senseless+mbd-3

হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে কী করবেন?

মাস্টারি বিডি ডটকম
শান্তা ইসলাম । ঢাকা । ১৮ জুলাই ২০১৭ । ০৩ শ্রাবণ ১৪২৪

যখন মস্তিষ্কের রক্ত সরবরাহের পরিমাণ কমে যায় তখন মানুষ অজ্ঞান হয়ে যায়। এর ফলে সচেতনতা লোপ পায়। সাধারণত অচেতন হওয়ার সময়টা সংক্ষিপ্ত সময়ের জন্য হয়। অজ্ঞান হওয়ার বিষয়টির কোনো চিকিৎসা তাৎপর্য নেই অথবা মারাত্মক কোনো স্বাস্থ্য সমস্যার কারণেও হতে পারে। যদি অজ্ঞান হওয়ার কারণ জানা না থাকে তা হলে জরুরি চিকিৎসা সাহায্য নেয়া প্রয়োজন।

senseless+mbd-2

নিজে অজ্ঞান হয়ে পড়লে কী করবেন?

নিজে অজ্ঞান হয়ে পড়লে- অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান ফিরে আসার পর বেশ কিছুক্ষণ শুয়ে থাকুন বা বসে থাকুন। পুনরায় অজ্ঞান হওয়ার আশঙ্কা কমানোর জন্য খুব দ্রুত উঠে পড়বেন না। বসে থাকলে আপনার মাথা দুই হাঁটুর মাঝে রাখুন।

অন্য কেউ অজ্ঞান হয়ে পড়লে করনীয়…

অজ্ঞান ব্যক্তিটিকে চিত করে শুইয়ে দিন। যদি সে শ্বাস নিতে পারে তাহলে তার মস্তিস্কে রক্ত প্রবাহ ঠিকভাবে হওয়ার জন্য তার পা দুটো হৃদপিণ্ড থেকে ১২ ইঞ্চি বা ৩০ সেন্টিমিটার  উপরের দিকে উঠিয়ে রাখুন। তার কোমরের বেল্ট, কলার বা আঁটসাট হয়ে থাকা কাপড় ঢিলা করে দিন। পুনরায় অজ্ঞান হয়ে যাওয়ার আশঙ্কা কমানোর জন্য আক্রান্ত ব্যক্তিকে খুব দ্রুত উঠে যাওয়া থেকে বিরত রাখুন। যদি অজ্ঞান হয়ে যাওয়া ব্যক্তিটি ১ মিনিটের মধ্যে জ্ঞান ফিরে না পায় তাহলে স্থানীয় চিকিৎসকের কাছে বা হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করুন।

senseless+mbd

আক্রান্ত ব্যক্তির বায়ু চলাচলের পথ পরিষ্কার আছে কিনা লক্ষ্ করুন। বমি হয় কিনা খেয়াল রাখুন।

তার সংবহনের (নিশ্বাস-প্রশ্বাস, কাশি বা চলাচলের ) লক্ষণগুলোর প্রতি নজর রাখুন। যদি এগুলো অনুপস্থিত থাকতে দেখা যায় তা হলে Cardiopulmonary resuscitation (CPR) বা কার্ডিও উজ্জীবন পদ্ধতি ব্যবহার করুন। এটি জরুরি একটি প্রক্রিয়া– রোগীর বুকের উপর চাপ দিয়ে মস্তিস্কে রক্ত প্রবাহ চালু করার চেষ্টা করা হয় এতে। চিকিৎসকের শরণাপন্ন না হওয়া পর্যন্ত ঈচজ এর মাধ্যমে নিঃশ্বাস-প্রশ্বাস চালু করার চেষ্টা করতে হবে।

যদি অজ্ঞান হয়ে যাওয়ার কারণে ব্যক্তিটি পড়ে গিয়ে ব্যথা পায় বা কেটে যায় তাহলে কাটা স্থানের রক্ত বন্ধ করার ব্যবস্থা করুন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 3 26 99898

সোশ্যাল মিডিয়ায় ডিসকাউন্ট ফাঁদ!

ঢাকা, বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ মাসস এক জোড়া চাকার দামে মিলছে পুরো একটি ইলেকট্রিক বাইক! ঈদ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published.