
মাস্টারি বিডি | বাঁধন খান
বিনোদন ডেস্ক | ঢাকা | ৩০ জুন ২০১৯ | ১৬ আষাঢ় ১৪২৬
চিত্রনায়ক আমিন খান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপিএবার প্রথমবারের মতো একটি ওয়েব ফিল্মে জুটি বেঁধে কাজ করছেন। ‘ক্যান্ডেল লাইট’ নামের ফিল্মটি নির্মাণ করেছেন মো. আতিকুর রহমান লাভলু। চিত্রনাট্য করেছেন অনুরুপ আইচ।

‘ক্যান্ডেল লাইট’ চলচ্চিত্র প্রসঙ্গে অনুরুপ আইচ বলেন, কাহিনীতে দুজন অভিনয়শিল্পীর ব্যক্তি জীবনেরই গল্প তুলে ধরা হয়েছে। প্রেম, বিয়ে এবং আলাদা হয়ে যাওয়ার পর আবার মুখোমুখি হয় তারা। এরপর তাদের মধ্যে আসে জীবনের নানা ভাবনা। এভাবেই এগিয়ে যায় গল্প। আমার বিশ্বাস, ফিল্মটি দর্শকউপভোগ্য হবে।

এরইমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। অচিরেই এটি মুক্তি দেওয়া হবে একটি ভিডিও স্ট্রিমিং সাইটে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম