
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ০৪ জানুয়ারি ২০১৯ । ২১ পৌষ ১৪২৫
ফুলটির রং কালো না হলে কী হবে নাম কৃষ্ণকলি। তবে সন্ধ্যামালতী বা সন্ধ্যামনি নামে ফুলটির বহুল পরিচিতি।

ফুলটির অন্যান্য নাম হচ্ছে- ফোর ও ক্লক – Four O’clock, বিউটি অফ দ্য নাইট – Beauty-of-the-night, মার্ভেল অফ পেরু – Marvel of Peru.। বৈজ্ঞানিক নাম – Mirabilis jalapa ।

সন্ধ্যামালতী ফুল সাধারণত বসতবাড়ি সাজানোর কাজে লাগে। এটি বিভিন্ন রঙের হয়ে থাকে। ধারণা করা হয়, এই ফুল পেরু হতে অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে।

সন্ধ্যামালতীর অন্যতম একটি বৈশিষ্ট্য হলো- এতে একটি গাছেই বিভিন্ন রঙের ফুল ফুটতে পারে। শুধু তাই না, মাঝেমাঝে একই ফুলে বিভিন্ন রঙ দেখা যায়। অর্থাৎ ফুলের রং পরিবর্তিত হতে পারে। বাংলাদেশে শীত মৌসুমে ফোটে ফুলটি।

সুগন্ধী সন্ধ্যামালতী ফুল বিকেলে ফোটে বলে একে ৪ টার ফুল বলা হয়ে থাকে।
ইউকিপিডিয়া মতে, সন্ধ্যামালতী ফুলের চমৎকার ব্যবহারের উল্লেখ রয়েছে।

এ ফুল সাধারণত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে রঙের কাজে ব্যবহৃত হয়। কেক ও জেলীর রঙের কাজেও এ ফুলের রঙ ব্যবহৃত হয়।

এছাড়া বিভিন্ন ভেষজ ঔষধ তৈরিতে এর ফুল ও শিকড় ব্যবহৃত হয়। সন্ধ্যামালতীর পাতার রস ক্ষত সারিয়ে তোলে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম