Home / জাতীয় / জীবনের শপথে মৃত্যুর হানা : চলে গেলেন আশরাফ
sayed+ashraf+dies+mbd

জীবনের শপথে মৃত্যুর হানা : চলে গেলেন আশরাফ

মাস্টারি বিডি । শিমুল আহসান
জাতীয় । ০৩ জানুয়ারি ২০১৯ । ২০ পৌষ ১৪২৫

আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফ আর নেই। ব্যাংককে চিকিৎসাধীন আবস্থায় আজ বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রীর দায়িত্বে থাকা এই নেতা। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।
৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে কয়েক মাস ধরে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি ছিলেন।
রাজনীতিতে দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সৈয়দ আশরাফের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
প্রসঙ্গত, হাসপাতালে থেকেই সৈয়দ আশরাফ একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নৌকার প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.