Home / ফটো গ্যালারি / কাঠমান্ডুতে দক্ষিণ এশীয় চিত্রকর্ম
south+asia-painting+Exibi+mbd

কাঠমান্ডুতে দক্ষিণ এশীয় চিত্রকর্ম

মাস্টারি বিডি
ঢাকা । ১৮ জুলাই ২০১৮ । ০৩ শ্রাবণ ১৪২৫

দক্ষিণ এশীয় শিল্পীদের চিত্রকর্মের প্রদর্শনী নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে।

কাঠমাণ্ডুর আর্ট কাউন্সিল হলের বাবর মহলে রোববার নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুনার গোয়ালী এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

নেপাল একাডেমি অব ফাইন আর্টস দু’দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনী উপলক্ষে সেখানে প্রথমবারের মতো দক্ষিণ এশীয় আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করা হয়। ১০ জুলাই কাঠমাণ্ডু ও পোখরায় আয়োজিত কর্মশালা শেষ হয় ১৬ জুলাই।

এতে নেপাল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান ও ভুটানের ৬৪ জন বিশিষ্ট শিল্পী অংশ নেয়। প্রদর্শনীতে তাদের চিত্রকর্ম প্রদর্শিত হয়।

শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী আশরাফুল আলম পপলুর নেতৃত্বে ৬ সদস্যের এক প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশগ্রহণ করে। দলের অন্য সদস্যরা হলেন- শিল্পী ড. মো: ইকবাল, শিল্পী আতিয়া ইসলাম এনি, শিল্পী দুলাল চন্দ্র গাইন, শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ ও শিল্পী বিশ্বজিৎ গোস্বামী।

প্রদর্শনীতে দক্ষিণ এশিয়ার ৬৪ জন শিল্পীর ৮৪টি চিত্রকলা প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ৪৫টি নেপালের এবং ১৯টি আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার চিত্রকর্ম।

উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার শিল্পীদের পক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফুল আলম পপলু বলেন, নেপাল সরকার ও একাডেমি অব ফাইন আর্টস-এর এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। যা এ অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, সভ্যতা ও ইতিহাস অনুসন্ধিৎসার সুযোগ তৈরি করে দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম শিল্পীদের জ্ঞান, অভিজ্ঞতা ও একে অপরকে আরও ঘনিষ্ঠ করার এবং এ অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রকে আরো সুপরিসর করবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.