Home / এই দিন / কবি শেখ নজরুলের জন্মদিনে গুগলের ডুডুল
sheik+nazrul+doodle+mbd

কবি শেখ নজরুলের জন্মদিনে গুগলের ডুডুল

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৬ নভেম্বর ২০১৭ । ০২ অগ্রহায়ণ ১৪২৪

sheikh+nazrul+poet+mbd

কবি শেখ নজরুলের জন্মদিনে গুগলের ডুডুলিয় শুভেচ্ছা। আমাদের মাস্টারি বিডি ডটকম mastarybd.com এর পক্ষ থেকেও কবিকে অনেক অনেক শুভেচ্ছা। এই দিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গিন মঙ্গল কামনা করা হচ্ছে।

নব্বইয়ের দশকের প্রধানতম মানববাদী ও প্রেমিককবি শেখ নজরুলের জন্ম সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে। বাবা প্রয়াত স্কুল-শিক্ষক নূরুল ইসলাম এবং মা রাশিদা খানম। প্রকাশিত গ্রন্থ ৪৫টি। প্রথম প্রকাশিত কবিতার বই ‘যতক্ষণ তুমি মাধবী’।

কাব্যগ্রন্থ : ‘পাঁজরের মানচিত্রে অনেক নদী’, ‘কষ্টের অনুবাদ’, ‘মা ও জোনাক তারার কাব্য’, ‘অষ্টধাতুর মাদুলি’, ‘আমার খুনের তালিকায় জোছনাও আছে’, ‘মলাটবন্দি চেতনার কফিন’, ‘মেঘ সম্পাদনা’, ‘মীমাংসিত মৃত্যু অমীমাংসিত জীবনে’, ‘নারীনিধি’, ‘রাষ্ট্র বনাম একা’, ‘আপেল কাটা ছুরি’, ‘গোলাপি দরজা’, ‘পতাকায় ফাল্গুন মানচিত্রে বসন্ত’, ‘ফুলশুমারি’, ‘আমাদের ভদ্র হবার গল্প’, ‘এখন তুই মাঠ’, ‘আমি খেলছি’, ‘গোলাপেও দুর্দিন ফোটে‘ ‘সোনালি শস্যে রূপোলি সরোবরে’।

ছড়াগ্রন্থ : ‘কার ঘাড়ে কে চড়ে’, ‘ফন্দিফিকির’, ‘কাঠমোল্লা’, ‘রাজনীতি এ্যটরেট জনগণ ডটকম’, ‘বুকের ভেতর বাংলাদেশ’, ‘বৃষ্টিকাব্য’, ‘বন্ধুকাব্য’, ‘মুঠির ভেতর আগুন ঝরে কার’, ‘সময়ের কাব্য’, ‘হায় পাখি’, ‘ছড়া বসন্ত’।
একমাত্র গল্পগ্রন্থ : ‘গ্লাসভাঙা দুপুর’।
আখ্যানকাব্য : ‘রাজাকারনামা’।
প্রবন্ধ : ‘গল্প রাতে নাটক সকালে’।
তথ্যগ্রন্থ : ‘আন্তর্জাতিক দিবস জাতীয় ভাবনা’।
সঙ্গীত : ছন্দময় কথাপ্রধান গান রচনায় তিনি ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন। HM Voice https://www.youtube.com/channel/UCvceObcmUKIEelCD7DsSLFw
সম্পাদিত গ্রন্থ : ‘আমার স্বপ্ন আমার স্বাধীনতা’, ‘কবিতায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কবিতা’, ‘দুই বাংলার মুক্তিযুদ্ধের নির্বাচিত কবিতা’ ‘মুক্তিযুদ্ধের বাছাই গল্প’।

ভ্রমণপিপাসু শেখ নজরুল ভ্রমণ করেছেন আমেরিকা, জাপান, চীন বেলজিয়াম, সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং, ভারত ও অন্যান্য বেশ কয়েকটি দেশ। সাহিত্যে অবদানস্বরূপ পেয়েছেন শেরেবাংলা স্বর্ণ পদক (১৯৯৩), সাতক্ষীরা জাতীয় কবিতা পরিষদ পুরস্কার (২০০৯), স্বাধীনতা ফাউন্ডেশন পুরস্কার (২০১২)।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.