Home / প্রকৃতি / কবিগুরুর উদয়পদ্ম
himchapa+flower+mbd-2

কবিগুরুর উদয়পদ্ম

himchapa+flower+mbd-5

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ঢাকা । ২২ এপ্রিল ২০১৯ । ০৯ বৈশাখ ১৪২৬

সেই চাঁপা গাছে
আজিকে সকালবেলা কুঁড়ি দেখেছিনু মেলা
এতক্ষনে বুঝি তারা উঠিয়াছে ফুটে,
চল, সখি একবার দেখে আসি
-কবিগুরু

himchapa+flower+mbd-4

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চাঁপা ফুল গাছ নিয়ে দারুণভাবে তার অনুভূতি প্রকাশ করেছেন।

চাঁপা বা হিমচাঁপা ফুল কিন্তু উদয়পদ্ম ফুল নামেও বেশ পরিচিত। দুধ শুভ্র গাঢ় সুগন্ধযুক্ত মনোরম ফুল এটি। এটি চাঁপা গোত্রের ফুল। তবে ফুলের নাম হিমচাঁপা হলেও কবিগুরু এ ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নাম দিয়েছিলেন উদয়পদ্ম। উদয়পদ্ম দেখতে পদ্মের মতো হলেও পদ্ম নয়। ডালের ঠিক আগায় সূর্যের মতো উদয় হয় বলে কবিগুরু তাকে বললেন উদয়পদ্ম। শেষ বসন্তের ফুল। ফুল গাছে থাকে পুরো গ্রীষ্মকাল। এখন উদয়পদ্মের সময়। আপনিও চাইলে রমনা উদ্যান বা বলধা বাগানে গিয়ে উদয়পদ্মে মন রাঙিয়ে আসতে পারেন!

himchapa+flower+mbd-6

উদয়পদ্ম বা হিমচাঁপা ফুলকে ইংরেজিতে বলে Laural magnolia, Magnolia, Southern magnolia.। এ ফুলের বৈজ্ঞানিক নাম Magnolia grandiflora.। এটি হচ্ছে Magnoliaceae পরিবারের একটি উদ্ভিদ।

মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের জাতীয় ফুল এটি। সেখানে প্রায় প্রতিটি রাস্তা বা বাড়ির সামনে এই ফুলের গাছ আছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.