Home / উদ্যোগ / কাজী আনিসুল হক’র ‘আলোক চিত্রকলা’
Anisul+Haque+Photo+Art+Exibition+mbd-2

কাজী আনিসুল হক’র ‘আলোক চিত্রকলা’

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
সংস্কৃতি প্রতিবেদন । ঢাকা । ২২ এপ্রিল ২০১৯ । ০৯ বৈশাখ ১৪২৬

শিল্পী ও নাট্যকর্মী কাজী আনিসুল হকের একক ‘আলোক চিত্রকলা’ প্রদর্শনী ২৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারীতে শুরু হবে।
‘অন্তর্দর্শন’ শীর্ষক এই প্রদর্শনী ১৪ দিনব্যাপী অর্থাৎ ৭ মে পর্যন্ত চলবে। ২৪ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় জয়নুল গ্যালারীতে প্রদর্শনী উদ্বোধন করবেন শিল্প সমালোচক, লেখক ও অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। অতিথি থাকবেন শিল্পী অধ্যাপক নেসার আহমেদ ও শিল্পী নাসির আলী মামুন।

Anisul+Haque+Photo+Art+Exibition+mbd

এই প্রদর্শনীর আয়োজন করছে বেঙ্গল ইন্সটিটিউট অফ লেন্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টস।
শিল্পী কাজী আনিসুল হক আজ সোমবার সংবাদমাধ্যমকে এই প্রদর্শনী সম্পর্কে জানান, আমাদের চারপাশের প্রকৃতি ঘিরে বস্তু এবং বৃক্ষরাজির মধ্যে যে সব আকার এবং আকৃতিগত পরিবর্তন, যা স্বতঃস্ফূর্ত গতিতে চলেছে, সে সব পরিবর্তনের কোন না কোন এক ক্ষুদ্রতম অংশের কোন এক মুহূর্তের ছবি ক্যামেরার ফ্রেমে আটকে রাখার প্রয়াস তুলে ধরা হচ্ছে এই প্রদর্শনীর ক্যানভাসগুলোতে।

তিনি জানান, স্থিরচিত্রগুলোতে প্রকৃতির আঁকা চিত্রকলাকে দেখানোর প্রত্যাশায় এই প্রদর্শনীর আয়োজন। প্রদর্শনীটিকে তিনি ব্যতিক্রমধর্মী উল্লেখ করে বলেন, এ ধরনের কাজ দেশে খুব একটা হয়নি।

২৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদশর্নীতে শিল্পীর ৩৭টি শিল্পকর্ম স্থান পাবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …

Leave a Reply

Your email address will not be published.