Home / ইউটিউব / এবার অয়ন চাকলাদারের ’সইবো না’
20 4

এবার অয়ন চাকলাদারের ’সইবো না’

মাস্টারি সংবাদ | সংস্কৃতি প্রতিবেদক
সঙ্গীত | ২৯ ডিসেম্বর ২০২৩ | ১৪ পৌষ ১৪৩০

26 1

নতুন বছরের প্রথম দিন নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ‘চলো নিরালায় খ্যাত সংগীতশিল্পী অয়ন চাকলাদার। এদিন সন্ধ্যা ৭টায় ‘সইবো না’ শিরোনামের গানটি এইচ এম ভয়েসের ব্যানারে মুক্তি পাবে। শেখ নজরুল ভাইয়ের কথায়, ফিদেল নাঈমের সুর এবং রেজওয়ান শেখের মিউজিকে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সিজু খন্দকার।

WhatsApp Image 2023-12-23 at 14.16.41

গানের ভিডিও চিত্রে অভিনয় করেছেন অয়ন এবং রিমু। এইচএম ভয়েস ইউটিউব চ্যানেল বাংলা গানের ছন্দময় সোনালি দিন ফিরিয়ে আনার অবিরাম চেষ্টা করে যাচ্ছে। এই চ্যানেলের প্রতিটি গান লিখেছেন এই চ্যানেলের স্বপ্নদ্রষ্টা দেশের বিশিষ্ট কবি এবং গীতিকার শেখ নজরুল। আলোচ্য ”সইবো না” গানটির কথা অসাধারণ। ’সইবো না/ আবার কিছু কইবো না’ একটা অদ্ভূদ দ্বিধাদ্বন্দ্ব ভরা কথায় সাজানো গানটি যেমন অপরূপ গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অয়ন চাকলাদার, তেমনি সুমাইয়া রিমুর সঙ্গে একটি দর্শনীয় ভিডিও চিত্র উপভোগ করতে পারবেন দর্শক-শ্রোতা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …