জাতীয় নির্বাচন | ৩০ ডিসেম্বর ২০২৩ | ১৫ পৌষ ১৪৩০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান কলেজ মাঠে আয়োজিত মহাসমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নতুন ভোটার ও তরুণদের তাঁর দলের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “যারা যুবসমাজ ও তরুণ সমাজ এবং প্রথমবার যারা ভোটার হবেন শুধু কোটালীপাড়া টুঙ্গিপাড়া নয় সারা বাংলাদেশের জন্য আমার আহ্বান-নতুন ভোটাররা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠন করার সুযোগ করে দিয়ে বাংলাদেশ যেভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সেই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ায় তাদের সাহায্য করতে হবে।”
আজ শনিবার বিকেলে কোটালীপাড়ায় নিজ নির্বাচনী এলাকায় এসব কথা বলেন শেখ হাসিনা। এর আগে সকালে টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এই বাংলাদেশটা উন্নত ও সমৃদ্ধ হবে সেটাই আমাদের লক্ষ্য। সেজন্যই আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আর এই সুযোগটা আপনারাই দিয়েছেন, কারণ, নৌকা মার্কায় আমাকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছেন।
সূত্র: কালের কণ্ঠ
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম