Home / এই দিন / আলোর দিশারী আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন
abdullah+abu+sayeed+mbd

আলোর দিশারী আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৫ জুলাই ২০১৭ । ১০ শ্রাবণ ১৪২৪

আবদুল্লাহ আবু সায়ীদ সবার প্রিয় স্যার। তিনি আলোকিত মানুষ গড়ার কারিগর। জ্ঞানের আলো জ্বালিয়ে সত্য-সুন্দরের পথে চলতে শেখান মানুষকে। আজ তার ৭৮তম জন্মদিন। তারই প্রতিষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রে ভক্ত-অনুরাগীরা আজ তাকে ফুলেল শুভেচ্ছা জানাবেন। আর জন্মদিনের কেক কাটা হবে সন্ধ্যায়।

আবদুল্লাহ আবু সায়ীদ ১৯৪০ সালের আজকের এ দিনে কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে অধ্যাপক সায়ীদ প্রতিষ্ঠা করেন বিশ্বসাহিত্য কেন্দ্র। এ কেন্দ্র পরিচালিত মূলত বই পড়া কর্মসূচির মাধ্যমে তিনি বাংলাদেশের হাজার হাজার স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করছেন।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের পৈতৃক নিবাস বাগেরহাটের কচুয়া থানাধীন কামারগাতি গ্রামে। তার বাবা আযীমউদ্দিন আহমদ ছিলেন একজন স্বনামধন্য শিক্ষক। মায়ের নাম করিমুন্নেসা। বাবার শিক্ষক হিসেবে অসামান্য সাফল্য ও জনপ্রিয়তা শৈশবেই তাকে এ পেশার প্রতি আকৃষ্ট করে। তাই তিনি ১৯৬১ সালে শিক্ষকতা দিয়েই কর্মজীবন শুরু করেন। মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজে খণ্ডকালীন প্রভাষক হিসেবে যোগ দেয়ার পর পরবর্তীতে সিলেট মহিলা কলেজ, রাজশাহী কলেজ ও ঢাকায় ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজে (বর্তমানে ঢাকা বিজ্ঞান কলেজ) শিক্ষকতা করেন। এরপর তিনি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কলেজ ঢাকা কলেজের তৎকালীন অধ্যক্ষ জালালউদ্দিন আহমেদের আমন্ত্রণে সেখানে যোগদান করেন। ঢাকা কলেজেই তিনি তার শিক্ষকতা জীবনের স্বর্ণযুগ অতিবাহিত করেন।

সৌজন্যে : যুগান্তর

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.