32701851_10216624203343888_7348216463909453824_n

আম মশাই !!

মাস্টারি বিডি । শান্তা ইসলাম।
ঢাকা । ১৬ মে, ২০১৮ । ২রা জ্যৈষ্ঠ ১৪২৪

’আম’ যার ইংরেজী Mango। ছোটবেলায় স্কুলে বানান মনে রাখার জন্য শিক্ষক শেখাতেন ’Man go’ অর্থাৎ ’মানুষ যায়’। এভাবে খুব সহজেই আমরা Mango কে মনে রাখতাম। অথচ সবচেয়ে সুস্বাদু ফল হিসেবে ‍সেই ফল ’মানুষ যায়’ থেকে ’মানুষ খায়’।

mango.mastarybd

আম সুস্বাদু একটি মৌসুমী ফল।কাসু ফ্যামিলীর সদস্য গ্রীষ্মমন্ডলীয় সবচেয়ে গুরুত্বপূ্র্ণ ফল এটি যার বৈজ্ঞানিক নাম হলো- Mangifera indica।

32679005_10216624195103682_3932139088877977600_nআমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জাতীয় ফল হলো আম। আর আম গাছ হলো বাংলাদেশের জাতীয় গাছ।কোনো কোনো জাতের আম গাছ প্রায় ৩০০ বছর পর্যন্ত বাঁচে।ভারতীয় উপমহাদেশে কয়েক হাজার বছর ধরে আমের চাষাবাদ চলছে, পূর্ব এশিয়াতে আমের চাষাবাদ শুরু হয় খ্রিস্টপূর্ব ৫ম-৪র্থ শতাব্দী থেকে।

উপমহাদেশের সবচাইতে সুস্বাদু ফল হল আম।পৃথিবীতে প্রায় ৩৫ প্রজাতির আম পাওয়া যায়।এর মধ্যে বাংলাদেশে জন্মায়- ফজলি, ল্যাংড়া, খিরসা, অরুনা, আম্রপালি, মল্লিকা, সুবর্নরেখা, গোপালভোগ, মিশ্রিদানা, নিলাম্বরী,কাচামিঠা,বারোমাসি, সূর্যপূরী, ইত্যাদি প্রজাতির আম।

আম শুধু সুস্বাদু  ফলই নয় অর্কারী ফসল হিসেবেও ব্যাপক পরিচিত। বাংলাদেশে চাঁপাইনবাবগন্জ জেলা আমের জন্য বিখ্যাত। “কানসাট আম বাজার” বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ আম বাজার হিসেবে পরিচিত।

দেশের-বৃহত্তম-কানসাট-আমবাজারে-mbd

মকিমপুর, চককির্ত্তী, লসিপুর, জালিবাগান, খানাবাগান সহ বিশেষ কিছু জায়গায় অত্যান্ত সুস্বাদু এবং চাহিদা সম্পূর্ণ আম পাওয়া যায়।

গ্রীষ্মের অন্যতম রসালো এই ফল পুষ্টিগুণে ভরপুর যা শরীরের ভিটামিনের অভাব পূরণের পাশাপাশি কর্মশক্তি যোগায়। কাঁচা অথবা পাকা যাই হোকনা কেন, আমাদের শরীরকে সুস্থ রোগমুক্ত রাখতে আম বিশেষ ভূমিকা পালন করে থাকে।

আমে প্রচুর পরিমাণে খনিজ লবণ এবং ভিটামিন উপাদান যেমন- ভিটামিন-এ ভিটামিন-সি, ভিটামিন-বি৬ রয়েছে। তাছাড়া আরও কিছু পুষ্টি উপাদান পটাসিয়াম, কপার লৌহ এবং এমাইনো এ্যাসিড রয়েছে।

কাঁচা আম স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। কিডনির সমস্যা প্রতিরোধে সাহায্য করে। লিভার ভালো রাখে।

65104_79

পাকা আম আমাদের ত্বক সুন্দর, উজ্জ্বল ও মসৃণ করে। আমের মধ্যে আছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা শরীরের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। স্তন, লিউকেমিয়া, কোলন প্রোস্টেট ক্যান্সারের মত মারাত্মক ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এতে প্রয়োজনীয় এনজাইমও পাওয়া যায়।

আম আমাদের শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তবে ডায়াবেটিস রোগীদের আম খাওয়ার ব্যাপারে স্বাধীনতা দিতে পারছিনা।

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.