Home / প্রচ্ছদ / শুরু হলো মধুমাস
32480676_10216617333092136_5835545367558488064_n

শুরু হলো মধুমাস

মাস্টারি বিডি । শান্তা ইসলাম।
ঢাকা । ১৫ মে ২০১৮ । ১লা জ্যৈষ্ঠ্য ১৪২৪

শুরু হলো মধুমাস শুরু হলো জৈষ্ঠ্য

এ মধুর মাসে বিভিন্ন ধরনের রসালো ফল পাওয়া যায়। কেউ এ মাসকে ফলের মাস ও বলে থাকেন। আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল, আনারস, কলা ছাড়াও এ মাসে অনায়াসে মিলে যায় লটকন, পেয়ারা, বাঙ্গি ।

1431473616_1

আম এবং লিচু ইতিমধ্যেই বাজারে ঊঁকি দিচ্ছে।কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে জাতীয় ফল পাকা কাঁঠাল।

fruit jamrul

জামরুল, জাম, পেয়ারা, আনারসও পাওয়া যাবে। কলার ফলনও এই সময় বেশি হয়।

photo-1516766368

তবে এখানেই শেষ নয়, মাসের শেষ দিকে পাওয়া যাবে কামরাঙা, ছফেদা, গাব, আমড়া ইত্যাদি। কাঁঠাল জাতীয় ফল হিসেবে যেমন গুরুত্ব তাতে আমের গুরুত্ব কম নয়।

32412214_10216617675980708_6267820674711027712_n

নানা জাতের আম এ দেশে পাওয়া যায়। দেশি আম টক-মিষ্টি স্বাদের হয়ে থাকে। গোপাল ভোগ, ক্ষিরসাপাত, ল্যাংড়া, রানীভোগ, ফজলি এগুলো মিষ্টি স্বাদের আম।

এ ছাড়াও এখন দেশে নতুন জাতের আম ফলছে। যেমন আম্রপালি, রূপালি, সোনালী, হাড়িভাঙ্গা, সূর্যপূরী, কাঁচামিঠা ইত্যাদি।

কাঁঠাল এমন একটি ফল যা কাঁচা ও পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়।কাঁচা কাঁঠালকে এচোর বলা হয়। এই কাঁঠালে তরকারি হয়। কাঁঠালের বিচি অনেকেরই প্রিয় খাবার।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.