Home / রাজধানী / আঁলিয়স ফ্রঁসেজে চিত্রকর্ম প্রদর্শনী : ‘ম্যানগ্রোভ পোর্টাল’
Mangrove+Portal+art+mbd-2

আঁলিয়স ফ্রঁসেজে চিত্রকর্ম প্রদর্শনী : ‘ম্যানগ্রোভ পোর্টাল’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৭ জুলাই ২০১৭ । ২৩ আষাঢ় ১৪২৪

তরুণ চিত্রশিল্পী অভি শঙ্কর আইনের ২৫টি চিত্রকর্ম নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে আজ শুরু হয়েছে ‘ম্যানগ্রোভ পোর্টাল’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী।
আজ শুক্রবার বিকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট। প্রদর্শনীতে স্থান পায় প্রায় ২৫টি চিত্রকর্ম।
বাংলাদেশের বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যে আমোদিত শিল্পী অভি শঙ্কর আইন। শিল্পীর সযত্ন অনুসন্ধান এবং শিল্পভ্রমণ তাকে পৌঁছে দিয়েছে এদেশের দক্ষিণ-পশ্চিম কোল ঘেঁষে অবস্থান সুন্দরবনে।
সুন্দরবনের সবুজ প্রান্ত, গোলপাতার জঙ্গল, চমকিত চিত্রা হরিণের দল, শ্বাসমূল, ভাটার টানে প্রাকৃতিক নকশার জমিন থেকে তিনি খুঁজে পেয়েছেন এই ‘ম্যানগ্রোভ পোর্টাল’ এর শিল্পভাবনা।
একদিকে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষত-বিক্ষত বনাঞ্চল আবার অন্যদিকে মানবসৃষ্ট বিভিন্ন দুর্যোগ বছরের পর বছর ধরে জীববৈচিত্র্য ধ্বংস করলেও সুন্দরবন এবং নজরকাড়া চিত্রাহরিণ গভীর প্রভাব ফেলেছে অভি শঙ্করের মনে। যার ফলাফল ‘ম্যানগ্রোভ পোর্টাল’ সিরিজের মিনিমাল পেইন্টিংগুলো।
অভি শঙ্করের ক্যানভাসে উঠে এসেছে ম্যানগ্রোভ বনের মধ্যাঞ্চলে জটপাকানো শ্বাসমূলের ভেতরে ঘুরে বেড়ানো চিত্রা হরিণের দল, দলছুট হয়ে যাওয়া এমনই সব দৃষ্টিনন্দন মুহূর্ত। চিত্রাহরিণের বিভিন্ন ভঙ্গিমার সাথে প্রভাবক হিসেবে আছে দিবা-রাত্রির বিভিন্ন সময়ের প্রকৃতি, আকাশ, সূর্যালোক এবং বিভিন্ন ঋতু বিশেষ করে বর্ষাকাল।

Mangrove+Portal+art+mbd
সব মিলিয়ে ক্যানভাসে শিল্প রসদের সঙ্গে প্রকৃতির এত চমৎকার রসায়ন খুব একটা চোখে পড়ে না।
চিত্রকর্মের শিরোনামেও আছে বৈচিত্র্য- ল্যাটিন, ইতালিয়ান, গ্রিক, ইংরেজিতে নামকরণ করা হয়েছে।
১৯৮২ সালে ঢাকায় জন্ম নেওয়া শিল্পী অভি শঙ্কর আইন সমসাময়িক শিল্পীদের মধ্যে নাম কুড়িয়েছেন। ২০১৬ সালে সিঙ্গাপুরে আয়োজিত ‘সফরনামা’ শীর্ষক দলীয় প্রদর্শনীতে অংশ নেন।
২০১৫ সালে এসপিবিএ গ্যালারির উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নেন। এর আগে ২০১৪ সালে ইতালিতে আয়োজিত ‘ওপেন ১৭’ প্রদর্শনীতে অংশ নিয়ে শিল্পানুরাগীদের বিশেষ প্রশংসা পান। একই বছর জাপানে আয়োজিত ‘কাহাল গ্রুপ আর্ট এক্সিবিশনে’ অংশ নেন।
২০১২ সালে অভি শঙ্করের প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে।
এবারের প্রদর্শনীটি চলবে ১৯শে জুলাই পর্যন্ত।  সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ।

সৌজন্যে : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

827869_180

বাংলামি আল্পনায় শুরু বৈশাখ ১৪৩১

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম | ১৩ এপ্রিল ২০২৪ | ৩০ চৈত্র ১৪৩০ এবারের বর্ষবরণে …

Leave a Reply

Your email address will not be published.