Home / প্রচ্ছদ / নড়াইলে বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প
12

নড়াইলে বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প

২১ এপ্রিল ২০২৪ | মাস্টারি সংবাদ

জেলায় আজ বিশ্ব বরেন্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে ১৫দিনব্যাপী সুলতান মেলার পঞ্চমদিনে বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার মেলার কর্মসূচির অংশ হিসাবে এস এম সুলতানের মাছিমদিয়া বাগানবাড়িতে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়।
নড়াইলের জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে আর্ট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় যাদুঘরের উপ-পরিচালক নাসির উদ্দিন আহম্মেদ, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু প্রমুখ।
আয়োজকরা জানান, দেশের ৩৫ জন বরেন্য চিত্রশিল্পী এ আর্ট ক্যাম্পে অংশগ্রহন করেন।

-বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …