Home / আন্তর্জাতিক / অ্যানিমেশন ফিল্ম উইক- এর প্রদর্শণী শুরু
image-40673-1524297405

অ্যানিমেশন ফিল্ম উইক- এর প্রদর্শণী শুরু

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ২১ এপ্রিল ২০১৮ । ০৮ বৈশাখ ১৪২৪

ঢাকায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী অ্যানিমেশন ফিল্ম শো-অ্যানিমেশনফিল্ম উইক।শিশু-কিশোরদের উপযোগী অ্যানিমেশন ফিল্ম নিয়ে করা হয়েছে এ আয়োজন- চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।

শিশু কিশোরদের সৃজনশীল মেধাবিকাশে উদ্বুদ্ধ করা এবং অ্যানিমেশনের উপর আগ্রহ সৃষ্টি করা এই অ্যানিমেশন ফিল্ম উইক আয়োজনের উদ্দেশ্য।

Ditective-first-ever-animation-film-in-bangladesh-produced-by-jaaz-multimedia-directed-by-tapan-ahmed-with-arefin-shuvo-nusrat-faria-shahriaz-4

একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল বিষয় নিয়ে চিন্তা করতে হবে এবং সেটা শুরু করতে হবে শুরু থেকেই। তাই বর্তমান সময়ের বিবেচনায় ৭ থেকে ১৮ বছরের শিশু কিশোরদের জন্য গ্রাফিক্স- ডিজাইন, অ্যানিমেশন, ডিজিটাল ফটোগ্রাফি এন্ড ফটোশপ এবং ডিজিটাল ফিল্মমেকিংকোর্সগুলো নিয়ে কিডস বিভাগটি সাজানো হয়েছে।

অ্যানিমেশন ফিল্ম উইক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র নির্মাতা শাবনাম ফেরদৌসি, বেসিস ডিরেক্টর দিদারুল আলম সানি, চলচ্চিত্র নির্মাতা আকা রেজা গালিব এবং অ্যানিমেশন ফিল্ম উইক ডিরেক্টর এস এম কামাল।

bd-kids-meena-injection-for-rani

এস এম কামাল বলেন, কিডস বিভাগটি বাংলাদেশে সম্পূর্ণ নতুন। বাংলাদেশে শিশু কিশোরদের জন্য তথাকথিত একাডেমিক পড়াশোনার বাইরে তাঁদের মেধা বিকাশের কোন ব্যবস্থা নেই। বর্তমানপৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে তাঁদের সাথেতাল মিলিয়ে চলতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থায় দ্রুত পরিবর্তন এবং প্রযুক্তিরব্যবহার বাড়াতে হবে।

ডিজিটাল লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম কামাল আয়োজক প্রতিষ্ঠান সম্পর্কে বলেন, ডিজিটাল লাইফ একটি আইসিটি ইন্সটিটিউট যেখানে সব বয়সীদের জন্য ডিজিটালশিক্ষার সকল কোর্স করার ব্যবস্থা রয়েছে।

একই সঙ্গে ডিজিটাল জগতের সবধরনের আধুনিক সুযোগ সুবিধা নিয়ে স্বপ্ন বাস্তবায়নে ডিজিটাল লাইফ প্রতিষ্ঠিত হয়েছে ধানমন্ডি ৮ নং রোডের ৩১/এ । ডিজিটাল লাইফ ইন্সটিটিউটে আইসিটি, ফিল্ম, ইংলিশ, পেরেন্ট এবং কিডস নামে পাঁচটি বিভাগ রয়েছে।

 

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 22224

বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ

 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ । মাসস বাংলাদেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা …

Leave a Reply

Your email address will not be published.