Home / অর্থনীতি / অনলাইনে ৪২৫ প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন গ্রহণ
online+vat+mbd

অনলাইনে ৪২৫ প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন গ্রহণ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২২ মার্চ ২০১৭ । ০৮ চৈত্র ১৪২৩

নতুন ভ্যাট (মূল্য সংযোজন কর) আইনের আওতায় গত এক সপ্তাহে ১১০টি ব্যবসা প্রতিষ্ঠান অনলাইনে ভ্যাট নিবন্ধন নিয়েছে। এ নিয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত অনলাইনে ভ্যাট নিবন্ধন নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৫। এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মোট ভ্যাট রাজস্ব আয়ের ৮০ শতাংশ আহরণ হয়।

গত ১৫ মার্চ থেকে অনানুষ্ঠানিকভাবে অনলাইনে ভ্যাট নিবন্ধন শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করবেন। অনলাইনে ভ্যাট নিবন্ধনের পুরো কার্যক্রম দেখভাল করছে ভ্যাট অনলাইন প্রকল্প।

এ বিষয়ে ভ্যাট অনলাইন প্রকল্পের উপপরিচালক জাকির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, অনলাইনে ভ্যাট নিবন্ধন শুরু হলেও আগামীকাল অর্থমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আনুষ্ঠানিক কার্যক্রম শুরু না হওয়ায় আমরা এ নিয়ে এতদিন কোন প্রচার করিনি। তবে আগামীকাল থেকে এ বিষয়ে জোরালোভাবে প্রচার শুরু হবে। তাতে ব্যবসায়ীরা দ্রুত নিবন্ধন নিতে উৎসাহিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, ১৫ মার্চের আগেই ৩১৫ প্রতিষ্ঠান অনলাইনে ভ্যাট নিবন্ধন নিয়েছিল। আর গত এক সপ্তাহে আরো ১১০টি প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন গ্রহণ করেছে। বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) আওতায় এসব প্রতিষ্ঠানের নিবন্ধন দেওয়া হয়েছে। ইতোমধ্যে অনলাইনে নিবন্ধন নেওয়া এই প্রতিষ্ঠানসমূহের কাছ থেকে মোট ভ্যাট রাজস্ব আয়ের ৮০ শতাংশ পাওয়া যায় বলে তিনি উল্লেখ করেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এই কর্মকর্তা আরো বলেন, আগে ব্যবসায়ীদের ভ্যাট অফিসে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন নিতে হতো।এতে অনেক ধরনের হয়রানির কথা শোনা যেত। কিন্তু অনলাইনে নিবন্ধন শুরু হওয়ার পর ব্যবসায়ীরা ঘরে বসেই এর কার্যক্রম সম্পন্ন করতে পারছেন। ঝামেলামুক্তভাবেই তারা এখন ইলেকট্রনিক বিজনেস আইডেনটিফিকেশন নম্বর বা ই-বিআইএন নিতে পারছেন।

অনলাইনে সেবা নেওয়ার জন্য ভ্যাট নিবন্ধন বা ই-বিআইএন নেয়ার বিষয়টি অনেকটা অনলাইনে কর শনাক্তকরণ নম্বর বা ই-টিআইএনের মতো।এরই মধ্যে যেসব প্রতিষ্ঠানের সনাতনী পদ্ধতিতে নিবন্ধন নেওয়া আছে, সেসব প্রতিষ্ঠানকে এখন নতুন করে অনলাইনে পুন:নিবন্ধন নিতে হবে। বছরে ৩০ লাখ টাকার কম লেনদেন হয় এমন প্রতিষ্ঠান এর বাইরে থাকবে। বার্ষিক লেনদেন ৩০ লাখ টাকার বেশি হলেই কেবল অনলাইনে নিবন্ধন নিতে হবে। ভ্যাট নিবন্ধন ওয়েবসাইটের ঠিকানা ঠধঃ.মড়া.নফ।

উল্লেখ্য, আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হচ্ছে। তখন অনলাইনেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর রিটার্ন জমা ও কর পরিশোধসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 1 26 33

এলপি গ্যাসের দাম বাড়ল ৫৩ টাকা

ঢাকা, রবিবার ০৪ জানুয়ারি ২০২৬ মাসস জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ …

Leave a Reply

Your email address will not be published.