Home / খেলা / স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো বাঘিনীরা
women+cricket+win+mbd-3

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো বাঘিনীরা

মাস্টারি বিডি
স্পোর্টস ডেস্ক । ১৩ জুলাই ২০১৮ । ২৯ আষাঢ় ১৪২৫

আগামী টি-২০ বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো বাংলাদেশ মহিলা দল। গতরাতে টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারায় বাংলাদেশ। ফলে আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেলো বাংলাদেশ

women+cricket+win+mbd-2
হল্যান্ডের আমষ্টিলভিনে অনুষ্ঠিত সেমিফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান করে বাংলাদেশ মহিলা দল। দলের পক্ষে নিগার সুলতানা অপরাজিত ৩১, উইকেটরক্ষক শারমিন সুলতানা ২২ ও আয়শা রহমান ২০ রান করেন।

জয়ের জন্য ১২৬ রানের টার্গেটে বাংলাদেশের বোলারদের দৃঢ়তায় যোগ্য জবাব দিতে পারেনি স্কটল্যান্ড। ফলে ২০ ওভারে ৭ উইকেটে ৭৬ রান করতে পারে স্কটিশরা।

women+cricket+win+mbd

বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার-রুমানা আহমেদ ২টি করে উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন সালমা খাতুন-ফাহিমা খাতুন।

আগামীকাল শনিবার টুর্নামেন্টের ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে পাপুয়া নিউগিনিকে ২৭ রানে হারিয়ে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পায় আইরিশরাও। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.