Home / প্রকৃতি / সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিগুরু নাম দিলেন নীলমণি
nilmoni+mbd

সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিগুরু নাম দিলেন নীলমণি

…নীলমণি লতা নামটি রবি ঠাকুরের দেওয়া। শান্তিনিকেতনে এই ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই নাম দিয়েছিলেন।…

nilmoni+mbd-6

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ঢাকা । ০৭ এপ্রিল ২০১৯ । ২৪ চৈত্র ১৪২৫

নীলমণি ফুল ফোটে ঋতুরাজ বসন্তে। নীলমণি লতানো বা ঝোপালো হয়। পাতা উপবৃত্তাকার, খসখসে, হালকা সবুজ, কখনো কখনো শিরা বরাবর ঢেউ খেলানো। পাতা ছয় থেকে একুশ সেন্টিমিটার লম্বা এবং এগারো সেন্টিমিটার চওড়া।

nilmoni+mbd-7

মঞ্জরীদণ্ড তিন থেকে চার ইঞ্চি লম্বা এবং গোড়া থেকে আগা পর্যন্ত অনেকগুলো ফুল হয়।

nilmoni+mbd-5

প্রত্যেক পাতার কক্ষ থেকে মঞ্জরীদণ্ড বের হয় এবং পুরো লতাটি ফুলে ফুলে ভরে যায়। ফুলে পাঁচটি পাপড়ি থাকে। বৃতি পাঁচটি। পাপড়ির চেয়ে বৃতির আকার বড়। বৃতি নীল রঙের।

nilmoni+mbd-3

নীলমণি লতা নামটি রবি ঠাকুরের দেওয়া। শান্তিনিকেতনে এই ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই নাম দিয়েছিলেন।

nilmoni+mbd-2

নীলমণির বৈজ্ঞানিক নাম Petrea volubilis, গোত্রের নাম Verbenaceae। এরা রোদ খুব পছন্দ করে। আদি নিবাস মধ্য আমেরিকা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 66

নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ । মাসস নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে …

Leave a Reply

Your email address will not be published.