Home / জাতীয় / শুরু হচ্ছে ৮ম বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার
8+tour+travel+fair+mbd

শুরু হচ্ছে ৮ম বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৮ এপ্রিল ২০১৮ । ০৫ বৈশাখ ১৪২৪

আগামীকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ৮ম বিমান বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)।

ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর আয়োজনে এ মেলা ২১ এপ্রিল পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার এ মেলা উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। সংবাদ বাসস-এর।

8+tour+travel+fair+mbd-3

মঙ্গলবার ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ড. মোহাম্মদ নাসির উদ্দিন এ তথ্য জানান।

তিনি আরো জানান, মেলায় ১০টি প্যাভিলিয়ন, ১৮টি মিনি প্যাভিলিয়নসহ ১৬০টি স্টল থাকবে। মেলায় ভুটান, নেপাল, থাইল্যান্ড, চীন, কম্বোডিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ভিয়েতনাম, দুবাই এবং ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কাশ্মির ও ত্রিপুরা অংশগ্রহণ করছে বলে আয়োজকরা নিশ্চিত করছেন।

মেলায় বাংলাদেশের পর্যটন সম্ভাবনা, ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও বিটুবি নিয়ে একাধিক সেশন থাকছে।

মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এবং এ সবার জন্য উন্মুক্ত থাকবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.