Home / উদ্যোগ / মুখে কালোকাপড় বাঁধার কর্মসূচি নিয়েছে ডিইউজে
duj+logo+mbd-2

মুখে কালোকাপড় বাঁধার কর্মসূচি নিয়েছে ডিইউজে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৭ আগস্ট ২০১৭ । ০২ ভাদ্র ১৪২৪

অবিলম্বে নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে আগামী রোববার (২০ আগস্ট) মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এ দিন সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হবে।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্ব নির্ধারিত অবস্থান কর্মসূচি থেকে নতুন এ আন্দোলনের ঘোষণা দেন ডিইউজের সভাপতি শাবান মাহমুদ।

ডিইউজের সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিআরইউর সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি কে. এম. শহীদুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ডিইউজের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিঞা, প্রচার সম্পাদক আকতার হোসেন, নির্বাহী পরিষদ সদস্য মাহমুদুর রহমান খোকন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে সাংবাদিকদের একটি মিছিল প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.