Home / জাতীয় / ‘মেয়র আনিসুল হকের অবস্থা এখনো সংকটাপন্ন’
anisul+my+dcc+mbd-2

‘মেয়র আনিসুল হকের অবস্থা এখনো সংকটাপন্ন’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৭ আগস্ট ২০১৭ । ০২ ভাদ্র ১৪২৪

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। তিনি লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন বলে বাংলাদেশ হাইকমিশনের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান।

বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের সংবাদমাধ্যমকে বলেন, ‘তিনি এখনও হাসপাতালে আইসিইউতে আছেন।’

তিনি জানান, ডাক্তাররা সন্ধ্যার পরে আনিসুল হকের চিকিৎসার পর্যালোচনা করবেন।
এর আগে, ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোয়ার হোসেন গতকাল সন্ধ্যায় সংবাদমাধ্যমকে জানান, মেয়রের শারীরিক অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে।
মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মেয়রের পারিবারিক সূত্র জানায়, মেয়র আনিসুল হক আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। তবে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে তিনি লন্ডন যান। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.