Home / অর্থনীতি / মানুষের তৈরী পাখির বাসা : রফতানি হচ্ছে বিদেশেও
pakhir-basa

মানুষের তৈরী পাখির বাসা : রফতানি হচ্ছে বিদেশেও

2jpgমাস্টারি বিডি ডটকম
যশোর । ২৭ নভেম্বর ২০১৬ । ১৩ অগ্রহায়ণ ১৪২৩
পাখিদের বাসা এখন মানুষ তৈরী করে দিচ্ছে। মানুষের হাতে নিপুণভাবে তৈরি পাখির বাসা অবিকল বাবুইপাখির বাসার মতোই মনে হয়। সে সব বাসা এখন রফতানি হচ্ছে বিদেশে। যশোর সদরের সীতারামপুরে ঋষিপাড়ার মানুষরা তৈরি করছে পাখির বাসা। এ কাজের বদৌলতে অনেকের সংসারে সচ্ছলতা ফিরতে শুরু করেছে। যশোর-খুলনা মহাসড়কের রাজারহাটের উত্তরে ভৈরব নদী পার হয়ে এক কিলোমিটার দূরে সীতারামপুর গ্রাম। অনেক বড় গ্রাম। এর মধ্যপাড়ায় বাস করে ৩০/৪০টি ঋষি পরিবার। তাদের ২০/২২ পরিবার পাখির বাসা তৈরির সঙ্গে জড়িত। পাখির বাসা তৈরি করে একেকজন দিনে ১শ’ থেকে দেড়শ’ টাকা আয় করে। পাখির বাসা তৈরির জন্য ব্যবহার করা হয় পাট, নারিকেলের ছোবড়া, বিছালি, বাঁশ, সুতা প্রভৃতি। এসব পাখির বাসার ক্রেতা সেলিম জানান, এখানে উৎপাদিত পাখির বাসা রফতানি করা হয় থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 22224

বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ

 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ । মাসস বাংলাদেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা …

Leave a Reply

Your email address will not be published.