Home / বিনোদন / বেতারের ‘গানের ভুবন’ : গাইলেন আব্দুল জব্বার
jabbarsingarmbd

বেতারের ‘গানের ভুবন’ : গাইলেন আব্দুল জব্বার

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৫ ডিসেম্বর ২০১৬ । ০১ পৌষ ১৪২৩

কিংবদন্তি শিল্পী আব্দুল জব্বার বাংলাদেশ বেতারের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘গানের ভুবন’-এ গাইলেন ।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ বেতারের শেরইবাংলা নগর, আগারগাঁও-এর নিজস্ব স্টুডিওতে গানগুলোর রেকর্ডিং হয়েছে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন লায়লা পারভীন কেয়া

অনুষ্ঠানে গান সম্পর্কে আব্দুল জব্বার বলেন, ডিসেম্বর বিজয়ের মাস, আনন্দের মাস, আমার কাছে পুরো মাসটি ঈদের দিনের মতো মনে হয়। এই মাসে বাংলাদেশ বেতারের এই জনপ্রিয় অনুষ্ঠানে গাইতে পেরে আমি আনন্দিত। এই বেতার আমাকে আব্দুল জব্বার স্বীকৃতি দিয়েছে। আজকের এই দিনে স্বরণ করছি সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের কথা।

সালাম সালাম হাজার সালাম, তারা ভরা রাতে, ও তন্নি তরুলতা, জয় বাংলা বাংলার জয়, তুমি কি দেখেছো কভু, ওরে নীল দরিয়া গানটিসহ ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়েও অনুষ্ঠানে কথা বলেছেন আব্দুল জব্বার।

অনুষ্ঠানটি সম্পদনায় ছিলেন, মোঃ লিয়াকত হোসেন। প্রযোজনা করেছেন ফারজানা। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন মোঃ ফখরুল করিম।

১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮ টা ৫ মিনিটে প্রচার করা হয় বিজয়ের মাসের বিশেষ এই ‘গানের ভুবন’।

শিল্পী আব্দুল জব্বার একজন কণ্ঠযোদ্ধা। তার জন্ম ১৯৩৮ সালে কুষ্টিয়া শহরে। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু স্বর্ণপদক, ১৯৮০ সালে একুশে পদক, ১৯৯৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জহির রায়হান চলচ্চিত্র পুরস্কারসহ সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসসহ অনেক পুরস্কার রয়েছে তার অর্জনের খাতায়।-সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

10 3 26 26 1111

শ্রবণশক্তি হারিয়েছেন অলকা ইয়াগনিক

ঢাকা, মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ মাসস একসময় বলিউডে রাজত্ব করা কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক অনেক দিন ধরেই …

Leave a Reply

Your email address will not be published.