Home / জাতীয় / সচিব পদে বড় ধরনের রদবদল : ৮ অতিরিক্ত সচিবকে পদোন্নতি
full_379386046_1481612944

সচিব পদে বড় ধরনের রদবদল : ৮ অতিরিক্ত সচিবকে পদোন্নতি

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৫ ডিসেম্বর ২০১৬ । ০১ পৌষ ১৪২৩

বিভিন্ন মন্ত্রণালয়ের ৮ জন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব বা সমপর্যায়ের পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া একজন ভারপ্রাপ্ত সচিবকে পদোন্নতি দিয়ে পূর্ণ সচিব ও আরেকজনকে একটি মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান আহমদ কায়কাউসকে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনকে ভারপ্রাপ্ত খাদ্য সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক শুভাশীষ বোসকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

এ ছাড়া, বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলামকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদা), বিদ্যুৎ বিভাগের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সিকদারকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব মর্যাদা) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) করা হয়েছে। আর পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদ রেজা খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

এ ছাড়া, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব প্রশান্ত কুমার রায়কে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের পূর্ণ সচিব করা হয়েছে।-সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 44444

মান্য থেকে ‘মহামান্য’

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস ঠাকুরগাঁওয়ের পৌর চেয়ারম্যান থেকে সংসদ সদস্য, …

Leave a Reply

Your email address will not be published.