Home / জাতীয় / বারো বছরের কম বয়সী শিশুদের গৃহকর্মে নিয়োগ না দেয়ার আহ্বান
mujibul+hoque+chunnu+minister+mbd-3

বারো বছরের কম বয়সী শিশুদের গৃহকর্মে নিয়োগ না দেয়ার আহ্বান

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ এপ্রিল ২০১৭ । ১৫ বৈশাখ ১৪২৪

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু বারো বছরের কম বয়সী শিশুদের গৃহকর্মে নিয়োগ না দেয়ার আহ্বান জানিয়েছেন। মহান মে দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বৃহস্পতিবার এ আহ্বান জানান। খবর বাসস-এর।

“দিনে দিনে মানুষের মানবিকতা কমে যাচ্ছে। শিশু গৃহকর্মীদের উপর নির্যাতনের হার বাড়ছে। তাই আজ সবার প্রতি একটি অনুরোধ করছি, বারো বছরের নিচে কোন শিশুকে গৃহকর্মে নিয়োগ করবেন না। গৃহকর্মে নিয়োজিত কোন শিশুর গায়ে হাত তুলবেন না,” প্রতিমন্ত্রী শিশুশ্রম নিরসনে সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে একথা বলেন।

উল্লেখ্য, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে সরকার অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্যে ২০২৫ সালের মধ্যে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক সকল পর্যায়ে শিশুশ্রম নিরসন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

mujibul+hoque+chunnu+minister+mbd-2

আগামী পহেলা মে সোমবার মহান মে দিবস। এবছর মে দিবসের প্রতিপাদ্য “শ্রমিক-মালিক গড়ব দেশ; এগিয়ে যাবে বাংলাদেশ।” প্রতিমন্ত্রী মে দিবস উপলক্ষে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

পহেলা মে বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত থাকবেন। এর আগে সকাল সাড়ে ৭ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রায় সরকার, মালিক, শ্রমিকসহ সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা অংশ নেবেন। শোভাযাত্রাটি দৈনিক বাংলার মোড়ের শ্রম ভবনের সামনে থেকে শুরু হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর পাশ দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ইলেকট্রনিক মিডিয়ায় বিশেষ অনুষ্ঠান প্রচার এবং জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

মুজিবুল হক চুন্নু বলেন, এবছর সরকার প্রথমবারের মতো শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষা সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে আগামী ১১ মে শ্রমিকদের মেধাবী সন্তাানদের মধ্যে আর্থিক সহায়তা দেবেন। যারা গতবছর এস এস সি-তে জিপিএ ৫ পেয়েছে এবং সরকারী মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সরকারী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে তাদের মধ্যে যারা এ তহবিল থেকে সহায়তার জন্য আবেদন করেছেন তাদেরকে অর্থ সহায়তা প্রদান করা হবে।

তিনি বলেন, এ তহবিলে বর্তমানে প্রায় ২০৮ কোটি টাকার কাছাকাছি জমা রয়েছে। শিঘ্রই শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের আওতায় নিয়ে আসা হবে। পোষ্ট অফিসের মাধ্যমে তাদরে একাউন্ট খোলা হবে। এর প্রাথমিক কাজ শুরু হয়েছে।

তিনি জানান, শতভাগ রপ্তানীমুখি শিল্প বিশেষ করে গার্মেন্টস শিল্পে কমরত শ্রমিকদের জন্য গঠিত কেন্দ্রীয় তহবিলে গত জুলাই থেকে অর্থ জমা হচ্ছে। ইতোমধ্যে ৩৫ কোটি টাকা জমা হয়েছে। গার্মেন্টসে কমরত কোন শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হলে বা মারা গেলে তার স্বজনরা এ তহবিল থেকে ৫ লাখ টাকা পাবে।

তিনি আরো জানান, গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রমিকের ডাটাবেজ তৈরী হচ্ছে। এর ফলে শ্রমিকদের কল্যাণ সহজতর হবে। শ্রম পরিদপ্তরের ট্রেড ইউনিয়নের রেজিষ্ট্রেশনের অনলাইন কার্যক্রম চালু করা হয়েছে। এতে একদিকে যেমন ট্রেড ইউনিয়ন রেজিষ্ট্রেশনে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে অন্যদিকে কাজের গতিশীলতা বেড়েছে। শ্রমিক ইউনিয়ন রেজিষ্ট্রেশনের হারও বেড়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.