Home / অর্থনীতি / বাণিজ্যমেলা ৯ জানুয়ারি
ফাইল ফটো
ফাইল ফটো

বাণিজ্যমেলা ৯ জানুয়ারি

মাস্টারি বিডি । শিমুল আহসান
বাণিজ্য প্রতিবেদন । ৭ ডিসেম্বর ২০১৮ । ২৩ অগ্রহায়ণ ১৪২৫

জাতীয় সংসদ নির্বাচনের কারণে পেছানো হয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯। ১ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি থেকে শুরু হবে এ মেলা। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
রফতানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) মহাপরিচলাক অভিজিৎ চৌধুরী উপরোক্ত তথ্য নিশ্চিত করে বলেন, এবার বাণিজ্য মেলা ১ জানুয়ারি পরিবর্তে আগামী ৯ জানুয়ারি উদ্বোধন করা হবে। চলতি মাসের মধ্যে স্টল বরাদ্দ শেষ হবে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলিয়ে এবার প্রায় সাড়ে পাঁচশ’ প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।

ফাইল ফটো
                                                                        ফাইল ফটো

এরমধ্যে নারীদের জন্য সংরক্ষিত স্টল ২০টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৮টি, সাধারণ প্যাভিলিয়ন ১৮, সাধারণ মিনি প্যাভিলিয়িন ২৯টি, প্রিমিয়ার স্টল ৬৭টি, রেস্টুরেন্ট ৩টি, সংরক্ষিত প্যাভিলিয়ন ৯টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৬টি, বিদেশি প্যাভিলিয়ন ২৬টি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

1645

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

ঢাকা, বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ মাসস বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির …

Leave a Reply

Your email address will not be published.