Home / উৎসব ও সংস্কৃতি / দেশব্যাপী চলচ্চিত্র উৎসব
৬৪টি জেলায় স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব
৬৪টি জেলায় স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব

দেশব্যাপী চলচ্চিত্র উৎসব

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
সংস্কৃতি প্রতিবেদন । ৭ ডিসেম্বর ২০১৮ । ২৩ অগ্রহায়ণ ১৪২৫

দেশব্যাপী একযোগে ৬৪টি জেলায় ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৮’ আাগামীকাল শনিবার থেকে শুরু হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৮দিনব্যাপী উৎসব চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে মোট ৭০টি চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

bsa+mbd-0

শনিবার বিকেল ৫টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
এই উৎসব উপলক্ষে প্রদর্শনের জন্য ৪৮টি স্বল্পদৈর্ঘ্য এবং ২২টি প্রামাণ্যচিত্রসহ ৭০টি চলচ্চিত্র রাজধানী ঢাকাসহ দেশের ৬৪ জেলায় প্রদর্শিত হবে।
প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে শিল্পকলা একাডেমি এই উৎসবের আয়োজন করে আসছে। এ ছাড়াও ২০১৭ সালে দেশব্যাপী ৬৪ জেলায় ‘বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব’ আয়োজন করে একাডেমি। ৬৪টি জেলা শিল্পকলা একাডেমিতে ফিল্ম সোসাইটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 22224

বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ

 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ । মাসস বাংলাদেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা …

Leave a Reply

Your email address will not be published.