Home / প্রকৃতি / শীতের বাহারি শাকসবজি
winter+vegetable+mbd-5

শীতের বাহারি শাকসবজি

winter+vegetable+mbd-7

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
প্রকৃতি । ৭ ডিসেম্বর ২০১৮ । ২৩ অগ্রহায়ণ ১৪২৫

দৃষ্টি সতেজ রাখবে শীতের সবজি…
শীতের সবজিতে বাজার ভরে উঠেছে। তকতকে সতেজ বাহারি এ শাকসবজি শুধুমাত্র রসনা মেটাতেই নয় দেখেও খুব ভালো লাগে। ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, ক্যাপসিকাম, গাজর, মুলা, বিট, শশা, লাউ, মটরশুটি, পালংশাক, লেটুসপাতা, মিষ্টিকুমড়া- এগুলোর বর্ণিল সৌন্দর্যও কিন্তু কম নয়। কথায় আছে না- ‍‍আগে দর্শনধারী শেষে গুণবিচারি।

winter+vegetable+mbd-3

কাজেই এই আকর্ষণীয় রঙ ও রূপের শাকসবজি কিন্তু রসনাকেও উস্কে দিতে সক্ষম।

winter+vegetable+mbd-8

আমাদের চোখের জন্য বিশেষ প্রয়োজন ভিটামিন-এ, সি, ই এবং খনিজ লিউটিন। আর
তাই চোখ সুস্থ রাখতে অ্যান্টিঅক্সিডেন্ট বা ভিটামিন-এ, সি, ই সংবলিত খাবার এবং সঙ্গে লিউটিন সম্পর্কিত খাবারগুলো খুবই প্রয়োজন।

winter+vegetable+mbd-6

ভিটামিন-এ প্রচুর পরিমাণে বিদ্যমান পালংশাক, লেটুসপাতা, গাজর, মিষ্টিকুমড়া ইত্যাদিতে। আবার লিউটিনসমৃদ্ধ খাবারের মধ্যে পালংশাক, লেটুস পাতা, গাজর, বাঁধাকপি ও ফুলকপি উল্লেখযোগ্য। টমেটো, মিস্টিকুমড়া, লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন-সি পাওয়া যায়।

winter+vegetable+mbd-4

পালংশাক, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টিকুমড়া ইত্যাদিতে ভিটামিন-ই পাওয়া যায়। আর তাইতো এই শীতে খাবারতালিকায় রাখতে হবে শাকসবজি এবং পরিবার, বিশেষ করে শিশুদের শাকসবজি গ্রহণে উৎসাহিত করতে হবে।

winter+vegetable+mbd

তবে মনভোলানো এ শাকসবজিতে একধরনের দুর্বৃত্ত ব্যবসায়ী নানা রকমের জীবনঘাতী কেমিক্যাল মিশিয়ে জনস্বাস্থ্যের খুবই ক্ষতি করে যাচ্ছে।

winter+vegetable+mbd-2

তাদেরকে রোধ করতে হবে। দেহ ও মনের স্বাস্থ্যের জন্য শীতের সতেজ শাকসবজি নিরাপদ থাকুক।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.