Home / প্রচ্ছদ / বঙ্গবন্ধুর যে উক্তি উপজীব্য করে নির্মিত হলো সিনেমা…
bb+film+mbd

বঙ্গবন্ধুর যে উক্তি উপজীব্য করে নির্মিত হলো সিনেমা…

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ০৮ জুলাই ২০১৮ । ২৪ আষাঢ় ১৪২৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘চল যাই’।

খালিদ মাহবুব তূর্য’র গল্প ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন মাসুমা রহমান তানি। এন ইনিশিয়েটিভ প্রযোজিত ছবিটির কনটেন্ট পার্টনার হিসেবে রয়েছে বাংলাঢোল।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর উক্তি- ‘আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়।’ উপজীব্য করে নির্মিত এ চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের আলোচিত চিত্রনায়ক আনিসুর রহমান মিলন। তার চরিত্রটি দর্শককে দারুণভাবে ভাবাবে বলে মনে করছেন নির্মাতা তানি।

bb+film+mbd-2

‘চল যাই’ সিনেমা সম্পর্কে অভিনেতা মিলন বলেন, ‘কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্প ‘চল যাই’। যে গল্পে নিবিড়ভাবে এসেছে মুক্তিযুদ্ধ, যে যুদ্ধের বাতিঘর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।’

মিলন ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ, হুমায়রা হিমু, সাব্বির হাসান, হৃতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুল প্রমুখ।

আগামী ১০ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ‘চল যাই’ সিনেমাটি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.