Home / প্রচ্ছদ / অবশেষে মুক্তি পেলো পুতুলের ‘ডুব’
0121

অবশেষে মুক্তি পেলো পুতুলের ‘ডুব’

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সঙ্গীত | ঢাকা | ২২ আগস্ট ২০১৯ | ০৭ ভাদ্র ১৪২৬

Capture 3

তুমি কোনখানেতে দিলা ডুব/আমি কষ্ট পাইছি খুব….

আজ উন্মুক্ত হলো পুতুলের ‘ডুব’। ২২ আগস্ট বিকাল ৫টা থেকে এইচএম ভয়েজ ইউটিউব চ্যানেলে ক্লোজআপওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল-এর ডুব উপভোগের সুযোগ পাচ্ছেন শোতা-দর্শক।

তুমি কোনখানেতে দিলা ডুব/আমি কষ্ট পাইছি খুব…..মন-হরণ কথায়, হৃদয় হরণ সুরে, দোলায়িত কণ্ঠে পুতুলের ডুব নিঃসন্দেহে সঙ্গীতপ্রেমীর দৃষ্টি কাড়বে। শোয়েব শিবলীর সুর ও শেখ নজরুলের কথা এবং জাহিদ হাসান বাবুর সংগীত আয়োজনে  নির্মিত হয়েছে পুতুলের এই সুরশ্রী “ডুব”।  চমৎকার লোকেশনে, রঙিন দৃশ্যপটে গানটির  ভিডিও ধারণ ও সম্পাদনা করেছেন মো: সেজাত। পুতুল এইচএম ভয়েজে ‘সুতো কাটা ঘুড়ি’ শিরোনামে আরও একটি গান গেয়ে ইতোমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছেন।

গানটি সম্পর্কে পুতুল বলেন, বেশ চমৎকার একটি গান, পরিবেশনায়ও ভিন্নতা আছে। আপনারা সচারাচার যে পুতুলকে দেখেন, শোনেন; এই গানে সেই পুতুল একটু ভিন্নভাবে উপস্থাপিত। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।

উল্লেখ্য, পুতুলের ঈদ উপলক্ষে আরও একটি নতুন গানও প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘সবুজ মনে খরা”।এর কথা, সুর ও সংগীত পুতুল নিজেই করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে গানটি প্রকাশ করেছেন তিনি। তিনি জানান; আগামীতে দর্শক-শ্রোতার জন্য আরও ভালো ভালো কাজ উপহার দিতে কাজ করছেন তিনি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 999

কাজের মান নিশ্চিত করতে ঠিকাদারের হেনস্তার শিকার এলজিইডির প্রকৌশলী

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি সড়কের নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার …

Leave a Reply

Your email address will not be published.