Home / প্রচ্ছদ / পাসের হারে ছাত্রীরা এগিয়ে
ssc+result+mbd-ok

পাসের হারে ছাত্রীরা এগিয়ে

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
শিক্ষা । ০৬ মে ২০১৯ । ২৩ বৈশাখ ১৪২৬

 

এসএসসি’তে পাসের হার ৮২.২০ শতাংশ

এ বছর মাধ্যমকি স্কুল সার্টিফিকেট এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলের সার-সংক্ষেপ তুলে ধরেন।

রেওয়াজ অনুযায়ী প্রতি বছর ফল ঘোষণার দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের সার-সংক্ষেপ তুলে দেন বোর্ডের চেয়ারম্যানগণ। পরে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলের বিস্তারিত তুলে ধরেন। কিন্তু এবার প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় শিক্ষামন্ত্রীর হাতে ফল তুলে দেয়া হয়। এরপর লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে পাস করা শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ২৭ হাজার ৮১৫ শিক্ষার্থীরমধ্যে ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন ছাত্রী এবং ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ছাত্র। এর মধ্যে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ শিক্ষার্থী পাস করেছে।

শিক্ষামন্ত্রী বলেন, সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এ বছরের পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীদের অংশ গ্রহণ ও উত্তীর্ণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একই সাথে সকল শিক্ষা বোর্ডে ছাত্রের তুলনায় ছাত্রী ২.১৫ ভাগ বেশি পাস করেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.