Home / কৃষি / পঞ্চগড়ের দেবীগঞ্জে জাম্বুরার ফলন ভাল হয়েছে
jambura+mbd-5

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাম্বুরার ফলন ভাল হয়েছে

জাম্বুরায় রয়েছে ভিটামিন সি, ভিটামিন বিসি, রয়েছে ক্যালসিয়াম। এগুলো মানবদেহের হাড় শক্তিশালি করে, ক্যান্সার প্রতিরোধক, হার্টের সুরক্ষা, ওজন কমাতে সাহায্য করে। জ্বরে জাম্বুরা ভাল ওষুধ হিসেবে কাজ করে।…

মাস্টারি বিডি ডটকম
পঞ্চগড় । ২৫ সেপ্টেম্বর ২০১৭ । ১০ আশ্বিন ১৪২৪

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে এবার জাম্বুরা বা বাতাবি লেবুর ভাল ফলন হয়েছে। প্রতিদিন দেবীগঞ্জে জাম্বুরার হাট বসে। ক্ষুদ্র ব্যবসায়ীরা গ্রামে গ্রামে গিয়ে গাছ মালিকদের কাছ থেকে জাম্বুরা কিনে নিয়ে আসে দেবীগঞ্জে। এখানে অপেক্ষমান ঢাকা ও আশপাশের জেলার পাইকারেরা জাম্বুরা কিনে ট্রাকে ভরে দিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিদিন দেবীগঞ্জে ২ থেকে ৩ হাজার জাম্বুরা কেনা-বেচা হয়। ভাদ্র মাস থেকে জাম্বুরা বিক্রি শুরু হয় এবং চলে কার্তিক মাসের শেষ পর্যন্ত। এখন প্রতিটি জাম্বুরা বিক্রি হচ্ছে ৮ থেকে ১২ টাকায়।

jambura+mbd-2

একেকটি গাছে ১ থেকে দেড়শ’ জাম্বুরা পাওয়া যায়। জাম্বুরার বাগান না থাকলেও গ্রামের অনেক বাড়িতে ১/২টি জাম্বুরার গাছ রয়েছে। আগের দিনে মানুষ বাড়ির পাশে সখ করে জাম্বুরার গাছ লাগাতো। কিন্তু বর্তমানে জাম্বুরা গাছ লাগিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।
জাম্বুরা অনেকটা লোভনীয় খাবার। জাম্বুরার মধ্যে এখনও রাসায়নিক সার ও কীটনাশক স্প্রে ব্যবহার হয় না বলে এখনও তা প্রকৃতির চিরাচরিত নিয়মেই পাওয়া যাচ্ছে। এটি পুরোপুরি অরগ্যানিক। এর মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ।

jambura+mbd-7

দেবীগঞ্জের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম জানান, জাম্বুরায় রয়েছে ভিটামিন সি, ভিটামিন বিসি, রয়েছে ক্যালসিয়াম। এগুলো মানবদেহের হাড় শক্তিশালি করে, ক্যান্সার প্রতিরোধক, হার্টের সুরক্ষা, ওজন কমাতে সাহায্য করে। জ্বরে জাম্বুরা ভাল ওষুধ হিসেবে কাজ করে। তার মতে, জাম্বুরা নিয়মিত খাওয়া উচিত। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

25 2026 33

ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

ঢাকা, রবিবার ০৩ মে ২০২৬ মাসস ৫০ হাজার টাকা ধার নিয়ে জমিতে ধান রোপণ করেছিলেন আহাদ …

Leave a Reply

Your email address will not be published.