Home / উদ্যোগ / নাটোরের রাণী ভবানী রাজবাড়ী চত্বরে ‘জীবনানন্দ দাশ কর্নার’
jibonanondo+kornar+mbd

নাটোরের রাণী ভবানী রাজবাড়ী চত্বরে ‘জীবনানন্দ দাশ কর্নার’

মাস্টারি বিডি ডটকম ।
নাটোর । ২৯ অক্টোবর ২০১৭ । ১৪ কার্তিক ১৪২৪

কবি জীবনানন্দ দাশের ৬৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা নাটোরের রাণী ভবানী রাজবাড়ী চত্বরে জীবনানন্দ দাশ কর্নার তৈরির ঘোষণা দিয়েছেন।

শনিবার রাতে সাকাম সাংস্কৃতিক সংগঠন জীবনানন্দ দাশের জীবনী ও সাহিত্য কর্ম নিয়ে আলোচনা, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করে। খবর বাসস-এর।

আমিনুল হক গেদু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, চিরাচরিত বৈষয়িক চিন্তার জগৎ থেকে বের হয়ে জীবনানন্দ দাশ স্বতন্ত্র বোধের জগতে বিচরণ করে অনন্য এক সাহিত্য ভান্ডার তৈরি করে গেছেন। তিনি ‘বনলতা সেন’ কবিতার মাধ্যমে নাটোরকে ব্র্যান্ডিং করে বিশ্ব পরিচিতি দিয়েছেন। এই কৃতজ্ঞতা বোধ থেকে নাটোরের রাণী ভবানী রাজবাড়ী চত্বরে জীবনানন্দ দাশ কর্নার গড়ে তোলা হবে- যেখানে আগন্তুকদের সাথে তাঁর সাহিত্য কর্মের পরিচয় করিয়ে দেওয়া হবে ।

নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সাকামের সহ সভাপতি অলোক মৈত্র’র সভাপতিত্বে কবির জীবনী ও সাহিত্য কর্ম নিয়ে আলোচনা করেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এবং কথা সাহিত্যিক জাকির তালুকদার।

অনুষ্ঠানে আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন সাইদুর রহমান বাবুল, অমল বিশ্বাস, রফিকুল ইসলাম নান্টু, রক্তিমা রায়, মৌমিতা ভট্টাচার্য, আল মাহমুদ প্রমুখ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

5 3 26 1

পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগাবে সরকার

ঢাকা, বুধবার ০৪ মার্চ ২০২৬ মাসস পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় সারা দেশে একযোগে ২৫ কোটি …

Leave a Reply

Your email address will not be published.