Home / অপরাধ / হায় মানুষ!
Untitled-10-59f4e7ec21b1f

হায় মানুষ!

মাস্টারি বিডি ডটকম । শেখ নজরুল
ঢাকা । ২৯ অক্টোবর ২০১৭ । ১৪ কার্তিক ১৪২৪

কিছু বলার নেই। এতো লেখা-লেখিতেও কোনো লাভ হচ্ছে কিনা কে জানে? মানুষ তার পশুত্ব ঘোঁচাতে পারছে না। সভ্যতায় নতুন নতুন উপকরণ যুক্ত হচ্ছে। কিন্তু মানুষ যুক্ত হচ্ছে না, মানবতা যুক্ত হচ্ছে না।কথিত মোবাইল চুরির অপরাধে যখন পুড়ে ছাই হলো প্রাণবন্ত কিশোরী আজিজার দেহ।

আজিজা বেগম নরসিংদীর শিবপুর উপজেলার খৈনকুট গ্রামের আবদুস সাত্তারের মেয়ে। গত ১২ অক্টোবর আজিজার চাচি বিউটি বেগমের মোবাইল ফোন চুরি হয়। এ নিয়ে বিউটি ও তার স্বজনরা ভাশুরের দুই মেয়ে আজিজা ও মাফিয়ার দিকে সন্দেহের তীর ছুড়ে দেয়। দেড় সপ্তাহের মধ্যে মোবাইল ফোন ফিরিয়ে না দিলে আজিজাকে আগুনে পুড়িয়ে মারার হুমকিও দেয় বিউটির স্বজনরা। গত শুক্রবার রাত ৯টার দিকে আজিজাকে একা পেয়ে মুখ-চোখ বেঁধে তুলে নিয়ে বাড়ির পাশে ফলবাগানে টিলার ঢালে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন দেখে স্থানীয়রা সেখানে গিয়ে দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।এই হলো আজিজার পুড়ে মরার সংক্ষিপ্ত করুণ- হৃদয় বিদারক গল্প। কে জানে এই গল্প কতটুকু নাড়া দেবে মোবাইল সভ্যতাকে!!

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.