Home / উদ্যোগ / নবীন শিল্পীদের ৪১২টি শিল্পকর্ম দেখা যাবে
art+mbd

নবীন শিল্পীদের ৪১২টি শিল্পকর্ম দেখা যাবে

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ১৩ জুলাই ২০১৮ । ২৯ আষাঢ় ১৪২৫

‘২১তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০১৮’ শুরু হতে যাচ্ছে আগামীকাল ১৪ জুলাই শনিবার থেকে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ পক্ষকালব্যাপী এ প্রদর্শনীর আয়োজক। এতে ৩৮০ জন নবীন শিল্পীর ৪১২টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে।
শনিবার বিকাল ৪ টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী লিখিত বক্তৃতা পাঠ করেন। এ সময় একাডেমির সচিবসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

art+mbd-2

১৯৭৫ সাল থেকে শিল্পকলা একাডেমি ধারাবাহিকভাবে নবীনশিল্পী চারুকলা প্রদর্শনীর আয়োজন করে আসছে।

এ বছর ২১ থেকে ৩৫ বছর বয়সী ৭৮৭ জন নবীন শিল্পীর ১৯৭৬টি শিল্পকর্ম জমা পড়ে। এরমধ্যে থেকে বাছাই কমিটি ৩৮০জন শিল্পীর ৪১২টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত করে। এর মধ্যে চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, মৃৎশিল্প, কারুশিল্প, স্থাপনা, পারফর্মেন্স এবং নিউ মিডিয়াসহ চারুশিল্পের প্রায় সকল মাধ্যমেই শিল্পকর্ম বিদ্যমান।

আগামী ১৫ জুলাই থেকে এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.