Home / উদ্যোগ / নদী হারাচ্ছে নাব্যতা
Joypurhat+nodi+mbd

নদী হারাচ্ছে নাব্যতা

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
প্রতিবেদন । ০৪ মার্চ ২০১৯ । ২০ ফাল্গুন ১৪২৫

নদীর দেশ ধানের দেশ বাংলাদেশ। সারাদেশে জালের মতো ছড়িয়ে রয়েছে নদ-নদী। তবে কিছু কিছু নদী শুষ্ক মৌসুমে পলিমাটি পড়ে ভরে গিয়ে নাব্যতা হারাচ্ছে। তেমনি জয়পুরহাটের একটি নদী। জয়পুরহাটের এ নদীটি পলি পড়ে ভরাট হয়ে হারিয়েছে নাব্যতা।

যতদূর দু’চোখ যায় শুধু সবুজের সমাহার। না এটা কোন শস্যের মাঠ নয়। জয়পুরহাটের নদী ও নদীর তলদেশের দৃশ্য। পলি পড়ে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে, হারিয়ে নাব্যতা। ফলে খরার সময় নদীতে থাকে না পানি। আর বর্ষার সময় একটু পানি হলেই নদীর দুই কূল উপচে পড়ে পানি- আশেপাশের ক্ষেতের ফসল ডুবে নষ্ট হয় ফসল। তাই নদীগুলো খননের প্রয়োজন হয়ে পড়েছে।

river+mbd

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার একটি নদী লৌহজং এখন বিস্তীর্ণ ফসলের মাঠে পরিণত হয়েছে। কালে কালে সাধারণ বহতা বিঘ্নিত হওয়ায় নদীটি নাব্যতা হারিয়েছে। নদীটির উজানে অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে এ দশা। অথচ একসময় এ নদী দিয়ে লঞ্চ চলতো, নৌকা চলতো জারি সারি ভাটিয়ালি গান গাইয়া। খুবই বহতা ছিলো এ নদী।

এ নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে জরুরী পদক্ষেপ নেওয়া উচিৎ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 9 20261

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় মারা গেলেন আহত সেই পথচারী নারী

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ । মাসস জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী …

Leave a Reply

Your email address will not be published.