Home / উদ্যোগ / নদীর দখল ও দূষণরোধে পুরস্কার
shajahankhanministermbd-f

নদীর দখল ও দূষণরোধে পুরস্কার

nodimukti+awerd+mbdমাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১২ এপ্রিল ২০১৮ । ২৯ চৈত্র ১৪২৪

নদীর দখল ও দূষণ রোধে ব্যক্তি ও সংস্থাকে উৎসাহিত করতে জাতীয় পুরস্কার প্রদানের উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের সভা কক্ষে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে জাতীয় নদী রক্ষা কমিশনের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বৈঠকে এসব তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সংবাদ বাসস-এর।

মন্ত্রণালয় সূত্র জানায়, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ নদী রক্ষায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কারের অন্তর্ভুক্ত হবেন। পুরস্কার প্রদানের প্রথাটি চালু হলে নদীর দখল ও দূষণরোধে জনগণ উৎসাহিত হবে বলে বৈঠকে জানানো হয়।

এতে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 22224

বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ

 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ । মাসস বাংলাদেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা …

Leave a Reply

Your email address will not be published.