Home / খেলা / দ্বিতীয় বিশ্ব জয়ের পথে ফ্রান্স
FRANCE+vs+belgium+mbd-4

দ্বিতীয় বিশ্ব জয়ের পথে ফ্রান্স

মাস্টারি বিডি । রিপন রায়
স্পোর্টস ডেস্ক । ১১ জুলাই ২০১৮ । ২৭ আষাঢ় ১৪২৫

প্রথম দল হিসেবে ২১তম বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠলো একবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ফরাসিরা ১-০ গোলে হারায় বেলজিয়ামকে। এই নিয়ে তৃতীয়বারের মত বিশ্বকাপের ফাইনালে উঠলো ১৯৯৮ সালে বিশ্বকাপ জয় করা ফ্রান্স।

FRANCE+vs+belgium+mbd-3

প্রতিশ্রুতি অনুযায়ী গ্যালারিতে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো। তার উপস্থিতিতেই স্যামুয়েল উমতিতির একমাত্র গোলে জয় তুলে নেয় ফ্রান্স।

রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে ম্যাচের প্রথমার্ধ ছিলো গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় ফ্রান্স। ম্যাচের ৫১ মিনিটে স্ট্রাইকার আতোয়োন গ্রিজম্যানের কর্নার থেকে হেডের সহায়তায় গোল করেন ডিফেন্ডার স্যামুয়েল উমিতিতি। ফলে ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স।

FRANCE+vs+belgium+mbd-5

এরপর ম্যাচের বাকি সময়ে আর কোন গোল হয় না। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা।

রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে প্রায় সমান রণে লড়েছেন ফ্রান্স ও বেলজিয়াম।
তবে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে ফ্রান্সের আক্রমণের ধার বাড়তে থাকে। অন্যদিকে যুদ্ধ বেলজিয়ামও দুর্ধর্ষ। ফ্রান্স যেমন বেশ কয়েকটি ভালো সুযোগ হাতছাড়া করেছে তেমনি বেলজিয়ামও বেশ কটি সুযোগ কাজে লাগাতে পারেনি। তবে শেষ দিকে এসে অসাধারণ কিছু শট নিয়েছে বেলজিয়ামের খেলোয়াড়েরা। কিন্তু তাদের এই আক্রমণ সুনিপুণভাবে রুখে দিতে সক্ষম হন ফরাসি গোলরক্ষক হুগো লরিস। অবশেষে ৩২ বছর পর সেমিফাইনাল খেলতে আসা বেলজিয়ামকে থামতে হয়েছে এখানেই।

FRANCE+vs+belgium+mbd

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.