Home / জাতীয় / তথ্যমন্ত্রী নড়াইল সফরে
hasanulhaqueinuministermbd-ok

তথ্যমন্ত্রী নড়াইল সফরে

মাস্টারি বিডি ডটকম
নড়াইল । ১৩ নভেম্বর ২০১৬ । ২৯ কার্তিক ১৪২৩

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি আজ রোববার বেলা ১১ টায় জেলা জাসদের কর্মি সমাবেশে যোগদান করবেন।

তারপর তাঁর সফরসূচিতে রয়েছে- বিকেল ৩ টা ৩০ মিনিটে জেলা তথ্য অফিস পরিদর্শন, বিকেল ৪ টায় সদর উপজেলার তারপুরে জারি সম্রাট মোসলেম উদ্দিনের ১১৩তম জন্মজয়ন্তী ও মোসলেম মেলার উদ্বোধন।

জারি সম্রাট মোসলেম উদ্দিন স্মৃতি পরিষদের আয়োজনে দু’দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।

জারি সম্রাট মোসলেম উদ্দিনের ছেলে অধ্যক্ষ রওশন আলী সংবাদমাধ্যমকে বলেন, দু’দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে লাঠিখেলা, আলোচনাসভা ও মোসলেম গীতি ও জারিগানের আসর এবং গ্রামীণ মেলা।

প্রসঙ্গত, জারি সম্রাট মোসলেম উদ্দিন ১৯০৩ সালে ২৪ আগস্ট সদর উপজেলার তারপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন ১৯৯০ সালের ১৯ আগস্ট।

জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ হাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌরমেয়র জাহাঙ্গীর বিশ্বাস, জেলা জাসদের সভাপতি এডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, জেলা জাসদের সহ-সভাপতি তালুকদার হুমায়ুন কবীর, জেলা জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম পান্তু।

এর আগে তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপির আগমন উপলক্ষে জেলা জাসদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। শহরের বিভিন্নস্থানে নির্মাণ করা হয় তোরণ, শুভেচ্ছা জানিয়ে বিভিন্নস্থানে লাগানো হয় ব্যানার ও ফেস্টুন।

গতকাল শনিবার জেলা জাসদের যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম তুহিন সংবাদমাধ্যমকে বলেন, মন্ত্রীর আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.