মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৫ সেপ্টেম্বর ২০১৭ । ১০ আশ্বিন ১৪২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় প্রকাশ করা হবে।
ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নম্বর-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর শুক্রবার খ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম